টিনশেডের একটি আড়ত বদলে দিলো শত কৃষকের জীবন

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১১:৫৬ এএম

মাত্র ছোট্ট একটা টিনশেডের আড়ত বদলে দিয়েছে শত শত কৃষকের পণ্য বিক্রির দুশ্চিন্তা। বছরের পর বছর রাস্তার পাশে পাইকারদের জন্য ফসল নিয়ে অপেক্ষায় থাকতো হতো। 

এতে ক্রেতা সংকটে ন্যায্য মূল্য পেত না কৃষক। কিন্তু এখন আড়ত প্রতিষ্ঠায় পেঁপেসহ কৃষিপণ্য নিয়ে এসে আগের চেয়ে ভাল দাম পাচ্ছেন মানিকগঞ্জের সিংগাইর এর কৃষকরা। 

একতাই বল। সেই বল কতোটা শক্তিশালী হলে শত শত মানুষের জীবন বদলে দেয়া যায়; তারই ছোট্ট একটা উদাহরণ একটি টিনশেডের আড়ত।

চর নয়াডাঙ্গী একতা কাঁচা ও পাকা মালের আড়ত। মানিকগঞ্জের সিংগাইরে এই আড়ত এখন হাজারও কৃষকের কৃষিপণ্য বিক্রির মিলন মেলায় পরিণত হয়েছে। 

২৭ জনের উদ্যোগে গড়ে উঠেছে একতা আড়ত। সেখানে কর্মসংস্থান হয়েছে অর্ধশত মানুষের। আড়তে সকাল থেকে পেঁপেসহ নিজেদের উৎপাদিত কৃষিপণ্য নিয়ে হাজির হন কৃষকরা।

ওজন করে বস্তা সাজিয়ে রাখার পর সন্ধ্যায় পাইকাররা এলে শুরু হয় কেনার ডাক। ডাকে সর্বোচ্চ দামে বিক্রি হয় কৃষকের ফসল।

কৃষকের গাড়ি থেকে বস্তাবন্দী ফসল নামিয়ে ওজন করা ও বিক্রি শেষে ট্রাকে তোলার জন্য আড়তে কাজ করেন ১৫ জন শ্রমিক। 

পণ্য ওজন করে হিসাব রাখা ও ক্রেতা বিক্রেতাদের টাকা পয়সা বুঝিয়ে দেয়াসহ সবমিলিয়ে ৫০ জনের কাজের সুযোগ হয়েছে এই আড়তে।

মধ্যরাত পর্যন্ত আড়তে বেচাকেনা চলে। তাইতো খাওয়া দাওয়ার দোকান চলছে বেশ ভাল। তাই এই কর্মযজ্ঞকে ঘিরে গড়ে উঠেছে খাবারসহ নানা কিছুর দোকান। 

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কৃষকদের উদ্যোগে গড়ে ওঠা এই আড়ত সারাদেশের জন্যেই হতে পারে উদাহরণ। 


একাত্তর/এসজে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
দেশের আলাদা দুটি জেলায় মায়ের ওপর সন্তানের নিষ্ঠুরতার দুটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের বটির কোপে এক বৃদ্ধা মা খুন হয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর সদরে সম্পত্তির জন্য ওড়না পেঁচিয়ে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর