এবার নিজের বক্তব্যের ব্যাখ্যায় যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২০ আগস্ট ২০২২, ১০:০০ এএম

সপ্তাহের ব্যবধানে আরও একটি বিতর্কিত বক্তব্যের মধ্য দিয়ে আবারও আলোচনা এসেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার চট্টগ্রামে জন্মাষ্টমীর অনুষ্ঠানে আবারও বেফাঁস মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোমেন বলেন, শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখতে পারলে দেশ উন্নয়নের দিকে যাবে এবং সত্যিকারের সাম্প্রদায়িকতামুক্ত অসাম্প্রদায়িক একটা দেশ হবে। আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে।

তাঁর এমন বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া। এ অবস্থায় শুক্রবার টুঙ্গিপাড়ায় গিয়ে চট্টগ্রামে দেয়া বক্তব্যের একটি ব্যাখ্যা দেন পররাষ্ট্রমন্ত্রী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, কালকে (বৃহস্পতিবার) আমি যে জিনিসটা বলেছি সেটি হলো, শেখ হাসিনা আছেন বলেই আমাদের দেশের উন্নয়ন হচ্ছে। উনি আছেন বলেই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে।

আমি বলেছি, বঙ্গবন্ধু আমাদের একটি দিক নির্দেশনা দিয়ে গেছেন। অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা গড়ে তুললে সবার মঙ্গল হয়। এদেশে যত নাগরিক আছেন, তিনি যে ধর্মেরই হোন তার সমান অধিকার আছে। কেননা তিনি আমাদের বাংলাদেশের নাগরিক। 

আমি বলেছিলাম, শেখ হাসিনা যদি সরকারে থাকেন, তাহলে স্থিতিশীলতা থাকে। আর স্থিতিশীলতা থাকলেই উন্নয়ন হয়। আসামের মুখ্যমন্ত্রী বলেছিলেন, শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জিজ্ঞাসা করলাম, কেন। 

উনি বললেন, শেখ হাসিনার জিরো টলারেন্স টু টেররিজম ঘোষণা এবং দ্বিতীয়ত উনি বলেছেন, বাংলাদেশ ক্যান নট বি হাব ফর টেরোরিস্ট (বাংলাদেশ সন্ত্রাসীদের আঁতুড়ঘর হবে না)।

তিনি বলেন, আসাম, মেঘালয়ের জেলায়গুলোতে আর সন্ত্রাসী তৎপরতা নাই। সন্ত্রাসী তৎপরতা না থাকায় তাদের রাজ্যে উন্নয়ন হচ্ছে। উনি বললেন, আমার এখানে বহু হাসপাতাল, বহু ইনভেস্টমেন্ট আসছে। যেহেতু আমাদের এখানে আসামে কোনো সন্ত্রাসী কার্যকলাপ নাই।

আমি ভারত সরকারকে বললাম, আপনার একটি রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন শেখ হাসিনা থাকায় স্থিতিশীলতা এসেছে। স্থিতিশীল হওয়া আমার দেশে মঙ্গল হচ্ছে, আপনার দেশেরও মঙ্গল হচ্ছে। আপনার দেশেও আমরা ব্যবসা-বাণিজ্য নিয়ে আসছি। ব্যবসা-বাণিজ্য ভালো হচ্ছে। 

সুতরাং স্থিতিশীল সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা খুব দরকার। তাতে আপনার দেশেরও মঙ্গল হবে, আমাদের দেশেরও মঙ্গল হবে। আমরা চাই, এই অত্র এলাকায় স্থিতিশীলতা। কোনো ধরনের বিশৃঙ্খলতা চাই না। এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে এই সোনালি অধ্যায় যথার্থ হবে।

আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্র্রীর বক্তব্য ব্যক্তিগত অভিমত: কাদের

তার পরে আমি বলেছি, এই কিছু কিছু লোক সময় সময় অনেকগুলো উসকানিমূলক কথা বলে। আপনার দেশেও কিছু দুষ্টু লোক আছে, আমার দেশেও কিছু দুষ্টু লোক আছে। তারা তিলকে তাল করে। আপনার সরকারের একটা দায়িত্ব এবং আমার সরকারের দায়িত্ব আছে তিলকে তাল করার সুযোগ সৃষ্টি না করে দেয়া। আমরা যদি এটা করি তাহলে আমাদের সাম্প্রতিক সম্প্রীতি থাকবে। আমাদের মধ্যে কোনো অস্থিরতা থাকবে না। 

আমি বলেছি, আমরা বদ্ধপরিকর, আমরা শেখ হাসিনাকে চাই। তার স্থিতিশীলতা থাকুক। এ ব্যাপারে আপনারা আমাদের সাহায্য করলে খুব খুশি হবো। 


একাত্তর/এসি

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮৯ জনে পৌঁছেছে। তবে ক্ষতিগ্রস্তদের মধ্যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড....
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী নেপালকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
শ্রম খাতে সহযোগিতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়ে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
ভারতে অবস্থানরত দণ্ডিত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠানোর তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আর হেয় প্রতিপন্ন না করার বিষয়ে আশ্বস্ত হয়েছে ঢাকা। 
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর