জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ এএম

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দায়িত্বভার নেওয়ার পর নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন, আন্তর্জাতিক বিভিন্ন সংকট মোকাবিলায় সংলাপ, পারস্পরিক সহযোগিতা এবং ঐকমত্য প্রতিষ্ঠাই হবে তাঁর মূল অগ্রাধিকার।

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে শপথ গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে খলিলুর রহমান বলেন, জাতিসংঘসহ পুরো বহুপাক্ষিক শাসনব্যবস্থা আজ এমন অভূতপূর্ব পরীক্ষার মুখোমুখি, যা আগে কখনো দেখা যায়নি। তবে একই সাথে আমাদের সামনে এখন এমন কিছু সুযোগও এসেছে, যা অতীতে ছিল না। ১৯৮৫ সালে প্রথম প্রতিনিধি হিসেবে জাতিসংঘে পা রাখা এই কূটনীতিবিদ জানান, রাতারাতি সব সমস্যার জাদুকরী সমাধান সম্ভব নয়, এই বাস্তবতা তিনি মানেন, তবে তা যেন সাধারণ ঐকমত্যে পৌঁছানোর পথে বাধা হয়ে না দাঁড়ায়। তিনি সংবাদমাধ্যমের সাথে খোলামেলা ও সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার প্রতিশ্রুতি দেন।


রাষ্ট্রহীন সম্প্রদায় ও বিশ্বস্ততা পুনরুদ্ধারে সংস্কারের তাগিদ:
জাতিসংঘ সনদের মূল বাণী ‘আমরা বিশ্ব জনগণ’ এর কথা স্মরণ করিয়ে দিয়ে খলিলুর রহমান জোর দিয়ে বলেন, জাতিসংঘকে কেবল সদস্য দেশগুলোর গণ্ডিতে সীমাবদ্ধ রাখলে চলবে না। বিশেষ করে জোরপূর্বক বাস্তুচ্যুত ও রাষ্ট্রহীন রোহিঙ্গাদের মতো সংকটগ্রস্ত জনগোষ্ঠীর অবর্ণনীয় দুঃখ-কষ্টের কথা বিশ্বমঞ্চে তুলে ধরার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। বাংলাদেশের শরণার্থী ক্যাম্প পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এই মানুষগুলো নিজেদের জন্মভূমিতে ফিরে যাওয়ার জন্য আকুল হয়ে আছে।

তাঁর নির্বাচনী প্রচারণার মূল প্রতিপাদ্য ছিল ‘আস্থা পুনর্গঠন ও রূপান্তর ব্যবস্থাপনা’। তবে দায়িত্ব নেওয়ার পর তিনি জাতিসংঘকে ‘ভবিষ্যতের উপযোগী’ হিসেবে গড়ে তোলার বিষয়টিকে বাড়তি অগ্রাধিকার দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ১৯৪৫ সালের কাঠামো দিয়ে আজকের বিশ্ব চলবে না।

ফলে জাতিসংঘে যে কোনো সংস্কার হতে হবে গঠনমূলক ও অর্থবহ, কেবল লোকদেখানো নয়। নির্বাচনপ্রক্রিয়া যেভাবেই শেষ হয়ে থাক না কেন, তিনি বিশ্বের সব দেশের জন্যই নিরপেক্ষ সভাপতি হিসেবে কাজ করার নিশ্চয়তা দেন।


নিরাপত্তা পরিষদ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও পরবর্তী মহাসচিব নির্বাচন:
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বহুল আলোচিত সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেয়া এবং আগামীতে পরবর্তী জাতিসংঘ মহাসচিব নির্বাচনের প্রক্রিয়াটি সনদের ধারা মেনে মসৃণভাবে শেষ করার আশ্বাস দেন নতুন সভাপতি। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বৈশ্বিক নীতিমালা প্রণয়ন, টেকসই উন্নয়ন এবং মানবাধিকার রক্ষায় বিশ্বনেতাদের নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

শপথগ্রহণের সময় খলিলুর রহমান সম্পূর্ণ আনুগত্য, বিচক্ষণতা ও বিবেকের সাথে নিজ দায়িত্ব পালনের অঙ্গীকার করেন এবং যে কোনো দেশের সরকার বা বহিরাগত প্রভাব থেকে মুক্ত থাকার ঘোষণা দেন।

 

একাত্তর/এআরএস
তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে দেশে ফিরেছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা।
তুরস্ক সফরে জলবায়ু কূটনীতিতে বড় ধরনের সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। দেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে জাতিসংঘের...
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১)-এর উচ্চপর্যায়ের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যে বক্তব্য প্রদান করেছেন, তা মূলত জলবায়ু ন্যায়বিচার,...
দেশের উৎপাদনশীল খাতের মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতে বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা নিয়েছে সরকার। দেশের গুরুত্বপূর্ণ ছয়টি প্রধান শিল্পাঞ্চলে কেবল শ্রমিকদের জন্য বিশেষায়িত ১০০...
টেসলা তাদের বহুল প্রতীক্ষিত সম্পূর্ণ স্বয়ংক্রিয় রোবোট্যাক্সি বা সাইবারক্যাব ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনার সুযোগ করে দিচ্ছে। ইতোমধ্যে এই গাড়ি কেনার জন্য নির্বাচিত গ্রাহকদের আমন্ত্রণ জানাতে শুরু...
আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। প্রাথমিক পর্যায়ে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হবে বলে...
মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বাড়ায়
তেলের বাজার, সরবরাহ, আন্তর্জাতিক, জ্বালানি
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীর তীরে নোঙর করা এক বিলাসবহুল প্রমোদতরীকে সজোরে ধাক্কা দিয়েছে একটি ট্যাংকার জাহাজ। শুক্রবার দুপুরের এই ভয়াবহ সংঘর্ষের ফলে প্রমোদতরীটি উল্টে পানিতে ডুবে যায়। এ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর