এক যুগে সোয়া লাখ কোটি টাকা বৈদেশিক ঋণ পরিশোধ

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ০৯:৪৭ পিএম

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গত ১২ বছরে সুদসহ প্রায় সোয়া লাখ কোটি টাকা বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।

বুধবার (৩১ আগস্ট) জাতীয় সংসদের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

তিনি জানান, ২০০৯-২০১০ থেকে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত সরকার বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাকে ১ লাখ ২০ হাজার ৯৮২ কোটি ৫৭ লাখ টাকা ঋণ পরিশোধ করেছে। এরমধ্যে আসল বাবদ ৯৪ হাজার ৬৮০ কোটি ৯৫ লাখ টাকা এবং সুদ বাবদ ২৬ হাজার ৩০১ কোটি ৬২ লাখ টাকা।

এ সময় এক গ্রাহকের থেকে অন্য গ্রাহককের কাছে নগদ টাকা পৌঁছে দেওয়া কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানগুলো এখতিয়ারভুক্ত নয় বলে জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে টাকা পোঁছে দেওয়া আর অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে কুরিয়ার কোম্পানি পণ্য ডেলিভারি করে তার অর্থ সংগ্রহ করা এক নয়। এ ধরনের সেবা প্রদানের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের একটি গাইডলাইন্স রয়েছে।


একাত্তর/এআর

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ পলাতক সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
সম্প্রতি দেশজুড়ে বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতা নিয়ে চলমান উদ্বেগ এবং পরীক্ষা পেছানোর দাবির মধ্যে সরকার শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কিছু অত্যন্ত শিক্ষার্থীবান্ধব ও যুগান্তকারী পদক্ষেপ...
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর