কলকাতার পণ্যবাহী জাহাজ ভিড়লো চট্টগ্রামের জেটিতে

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৪ পিএম

বাংলাদেশ-ভারতের ট্রানজিট চুক্তির আওতায় কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর থেকে পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত আটটার দিকে এক কনটেইনার স্টিল টিএমপি বার নিয়ে এমভি ট্রান্স সামুদেরা নামে জাহাজটি চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে নোঙ্গর করেছে।

জাহাজটির লোকাল এজেন্ট ম্যাংগো লাইন লিমিটেডের কর্মকর্তা হাবিবুর রহমান জানান, রোববার ভোরে জাহাজটি কলকাতা থেকে রওনা করে মঙ্গলবার রাতে পৌঁছায়। জাহাজ থেকে পণ্য আনলোডিং শেষ হয়েছে। পণ্যগুলো সড়ক পথে শ্যাওলা-সুতারকান্দি স্থলবন্দর দিয়ে আসাম নিয়ে যাওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে। 

আরও পড়ুন: এলপি গ্যাসের দাম আবারও বাড়লো

এদিকে বন্দর কর্মকর্তারা জানান, ২০১৮ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় এ স্টিল বারের চালান এসেছে। ২০২০ সালে এমভি সেঁজুতি জাহাজে কলকাতা বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে ট্রানজিটের চার কনটেইনার পণ্য এসেছিল। গত মাসে মোংলা বন্দর দিয়ে ট্রানজিটের আরেকটি সফল ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। এ সপ্তাহে মেঘালয় থেকে চায়ের কনটেইনার ডাউকি-তামাবিল হয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে ট্রানজিটের ট্রায়াল রানের শেষ চালানটি কলকাতা বন্দরে পাঠানোর পরিকল্পনা রয়েছে। 


একাত্তর/এসি

চট্টগ্রাম বন্দর থেকে ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা কর আদায় নিশ্চিত করে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট কমানো, বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে ২২০ কন্টেইনার পণ্য অনলাইনে নিলামে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন শুরুর প্রেক্ষাপটে বৈশ্বিক অস্থিরতার মধ্যেও চট্টগ্রাম বন্দরে জ্বালানি খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রতিবাদসহ চার দফা দাবিতে রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল আটা থেকে চট্টগ্রাম বন্দরে আবারও লাগাতার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর