মানিকগঞ্জের শিবালয়ে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে তামিম নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী শিশুর বাবা শিবালয় উপজেলার শিমুলিয়ার ইউনিয়নের জামসা গ্রামের বাসিন্দা। ঘটনা বিষয়ে তিনি সাংবাদিকদের জানান, তিনি পেশায় একজন অটোরিকশা চালক। গত ১ সেপ্টেম্বর তিনি অটো নিয়ে বের হলে তার মেয়ে তামিমের বাড়ির পাশে তার বান্ধবীদের সাথে খেলতে যায়।
এসময় অভিযুক্ত তামিম (১৫) চিপস খাওয়ানের কথা বলে শিশুকে তার বাড়িতে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। এ সময় শিশুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তামিম পালিয়ে যায়।
বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে শিবালয় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন শিশুটির বাবা।
আরও পড়ুন: ভারতে প্রধানমন্ত্রীর জামদানি কূটনীতি
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ জানান, গতকাল রাত ৮টার দিকে শিশুটির বাবা মামলা দায়েরের পরপরই অভিযুক্ত তামিমকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে মানিকগঞ্জের কিশোর আদালতে পাঠানো হয়েছে।
একাত্তর/আরএ
