ভোলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০২:১৭ পিএম

ভোলায় ট্রাক্টর-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. আবুল খায়ের (৪০) নামে এক মাদ্রাসা শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভোলার দৌলতখান উপজেলার দলিল উদ্দিন খায়ের হাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহত মো. আবুল খায়ের দৌলতখান উপজেলার বায়তুল ফালাহ মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। তিনি দৌলতখান উপজেলার খায়ের হাট এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষক আবুল খায়ের বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি দৌলতখান উপজেলার খায়ের হাট সংলগ্ন এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা ট্রাক্টরটির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

দৌলতখান থানার ওসি মো. জাকির হোসেন সাংবাদিকদের জানান, এ ঘটনায় ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক্টরটির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/এআর

ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
‎পাকুন্দিয়ায় মাছবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের মেয়েসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
চীনের তিব্বত সীমান্তবর্তী নেপালে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন এক হাজারের বেশি মানুষ, যাদের মধ্যে অন্তত ৭০০ জন বিদেশি পর্যটক রয়েছেন বলে...
ঘরে বসে সহজে আয় আর ভিডিও দেখলেই মিলবে টাকা—এমন প্রলোভনে পড়ে অনলাইনভিত্তিক ‘স্টারলিংক’ নামের একটি অ্যাপ ও ওয়েবসাইটে টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন নেত্রকোনার বিভিন্ন এলাকার শত শত তরুণ।
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর