কর্তৃপক্ষের আশ্বাসে পাবনা মানসিক হাসপাতালে রোগী ভর্তি শুরু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩০ পিএম

খাবার ও আর্থিক সংকটের কারণে ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে পাবনা মানসিক হাসপাতালে রোগী ভর্তির কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে হাসপাতালের বহির্বিভাগে ফ্রি বেডে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে বলে হাসপাতালে ভারপ্রাপ্ত পরিচালক ডা. রতন কুমার রায়ের সই করা এক অফিস আদেশে জানানো হয়েছে।

পরিচালক জানান, হাসপাতালের টেন্ডার কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারী করায় টেন্ডার কার্যক্রম শুরু হয়নি। গত দুই মাস ধরে দোকান থেকে বাকিতে রোগীদের খাবার সরবরাহ করা হচ্ছে। বিষয়টি বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও সুস্পষ্ট কোনো নির্দেশনা পাওয়া যায়নি। 

আরও পড়ুন: নাটোরে বন্ধু হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

পরে বাধ্য হয়ে জটিলতা দেখা দেওয়ায় রোববার থেকে রোগী ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে সোমবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জটিলতা নিরসনের আশ্বাসে রোগী ভর্তি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ জুন রোজ এন্টারপ্রাইজ নামে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান টেন্ডারে দ্রব্যের নাম উল্লেখ করা জটিলতা নিয়ে পাবনা জজ কোর্টে একটি মামলা দায়ের করেন। আদালত ২৯ জুন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে।

একাত্তর/এসজে

দেশের মানসিক রোগীদের স্বাস্থ্যসেবার সবচেয়ে পুরোনো প্রতিষ্ঠান পাবনা মানসিক হাসপাতালটি নিজেই ভালো নেই।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর