ঘিওরে পিকআপের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১০:১২ পিএম

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের জোকা যুব উন্নয়ন কার্যালয়ের সামনে একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত আটটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, নিহত মোটরসাইকেল আরোহী আশিকুর রহমান (৩৩) ফরিদপুর জেলার বোয়ালমারী এলাকার বাসিন্দা।

হাইওয়ে পুলিশ জানায়, বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের জোকা যুব উন্নয়ন কার্যালয়ের সামনে একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মারাত্মক আহত হন মোটরসাইকেল আরোহী আশিক। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আরও পড়ুন: ফরিদপুরে শ্রমিকদের মারধরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন জানান, এ ব্যাপারে বরংগাইল হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/জো 

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর