আইসোলেশন সেন্টারে বসে এসএসসি পরীক্ষা দিলেন ডেঙ্গু রোগী

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৫:২২ পিএম

কক্সবাজারে পরীক্ষা কেন্দ্রের আইসোলেশন সেন্টারে বসে এসএসসি পরীক্ষা দিয়েছেন এক ডেঙ্গু রোগী। 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এসএসসি পরীক্ষা শুরুর দিনে কক্সবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে উম্মে সালমা নামে একজন পরীক্ষার্থী আইসোলেশন সেন্টারের ভেতর বসে পরীক্ষা দেন। 

জানা গেছে, উম্মে সালমা বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী থেকে এবারের এসএসসি পরীক্ষা দিচ্ছেন।

তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল থেকে সরাসরি কেন্দ্রে এসে পরীক্ষায় অংশ নেন তিনি। 

বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মাসুদা মোর্শেদা আইভি জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত পরীক্ষার্থীর যেনো কোনো সমস্যা না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। রাখা হয়েছে ফার্স্ট এইড বক্স। বিশ্রামের জন্য রয়েছে বেড।

উল্লেখ্য, কক্সবাজারে এখন ডেঙ্গুর হটস্পট। জেলায় আশংকাজনক হারে বেড়ে গেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। 

কক্সবাজারে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৩ হাজার তিনশ' ৯৬ জন। আর মারা গেছেন রোহিঙ্গাসহ ১৭ জন।

একাত্তর/এসজে

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর