প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ ও গর্ভপাত, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫১ পিএম

গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণ ও ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় অবৈধভাবে  গর্ভপাতের অভিযোগে একটি মাদরাসার পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে জেলার শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত ব্যক্তির নাম এমদাদুল হক। তিনি স্থানীয় দারুল কুরআন মহিলা মাদরাসার পরিচালক।

ভুক্তভোগী শিশুটির বাবা জানান, বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে টেপিরবাড়ি এলাকার ওই মাদরাসায় কোরআন শিখতো। সেখানে মাদরাসা পরিচালকের ধর্ষণে মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে গত ২১ আগস্ট এমদাদুল কৌশলে গর্ভপাতের ওষুধ খাইয়ে দিলে মেয়ে মাদরাসায় অসুস্থ পড়ে। খবর পেয়ে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

আরও পড়ুন: পরকীয়ার জেরে সন্তানকে হত্যার অভিযোগ, মা আটক

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর