পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, গাইবান্ধায় নির্বাচন বন্ধ

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০৪:০২ পিএম

ব্যাপক অনিয়ম ও জালিয়াতির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচন বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এর আগে সকাল আটটায় সাঘাটা উপজেলার ৮৮টি ও ফুলছড়ি উপজেলার ৫৭টি কেন্দ্রে ভোট নেয়া শুরু পর অনিয়মের অভিযোগে ৫০টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।  

এরপর ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ এনে আওয়ামী লীগ প্রার্থী ছাড়া বাকি সব স্বতন্ত্র প্রার্থী একযোগে ভোট বর্জন করেন। এক সংবাদ সম্মেলনে এসে তারা এই ঘোষণা দেন। 

বুধবার সকালে এসব ঘটনা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় ভোট নেয়া পর্যবেক্ষণ করছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। 

পরে তিনি সাংবাদিকদের বলেন, ভোট নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গোপনকক্ষে অবৈধভাবে প্রবেশ করে, ভোট দিয়ে দিতে আমরা স্বচক্ষে দেখেছি। তাই ভোটকেন্দ্র বন্ধ করা হয়েছে।

এ আসনের ১৪৫ কেন্দ্রের সবগুলোতেই এবার সিসি ক্যামেরা বসানো হয়েছিলো; ঢাকার নির্বাচন ভবনে স্থাপিত পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সরাসরি পর্যবেক্ষণ করা হয় কেন্দ্রের পরিস্থিতি।

গোপনকক্ষে একাধিক ব্যক্তির অনুপ্রবেশ, একজনের ভোট আরেকজন দিয়ে দেওয়াসহ বিভিন্ন ঘটনা সরাসরি দেখার পর কয়েক দফায় অর্ধ শতাধিক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

বেলা সোয়া দুটার দিকে নির্বাচন ভবনে সাংবাদিকদের সামনে এসে সিইসি জানান, গাইবান্ধায় ৫ নির্বাচনী এলাকার ভোট কার্যক্রম বন্ধ করে দিয়েছি। সে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। 

সিইসি বলেন, মূল অ্যাকশন হিসেবে আমরা কেন্দ্র বন্ধ করেছি। এখন চাকরি বিধি অনুযায়ী বা অন্য বিধি অনুযায়ী কী অ্যাকশন নেব তা পরবর্তীতে দেখবো।

তিনি আরও বলেন, আমরা টেলিফোনে এসপি, ডিসি, রিটার্নিং অফিসারকে বলেছি যে আমরা এখান থেকে সিসি ক্যামেরায় দেখতো পেয়েছি। তাই সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি।

কমিশন যদি মনে করে নির্বাচন সঠিক ভাবে হচ্ছে না, তাহলে নির্বাচন বন্ধ করতে পারে এমন কথা জানিয়ে সিইসি বলেন, আমরা সেই আলোকে সিদ্ধান্ত নিচ্ছি। চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানাবো।

image


কাজী হাবিবুল আউয়াল বলেন, যারাই আইন মানছেন না তাদেরকেই আমরা ডাকাত-দুর্বৃত্ত বলতে পারি। কারণ আইনের প্রতি সকলকে শ্রদ্ধা করতে হবে।

তিনি আর বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ঠিকমতো কাজ করছে কি না, তা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। তবে ইভিএমে কোন সমস্যা হয়নি। 

অনেক কেন্দ্রে সিসি ক্যামেরার ইন্টারনেট সংযোগও বন্ধ করে দেয়া হয়ে এমন কথা জানিয়ে সিইসি বলেন, কেন্দ্রের কর্মকর্তারা অনিয়ম করেছেন। আমরা ব্যবস্থা নেবো। 

নির্বাচন কেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল তা বলা যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে অনেকটাই। 

সিইসি সাংবাদিকদের বলেন, আপনারাও দেখতে পেয়েছেন যে গোপন কক্ষে কী হচ্ছে এবং সুশৃঙ্খলভাবে নির্বাচন হচ্ছে না। কেন এমন হচ্ছে তা চটজলদি বলতে পারবো না।

সাবেক এই সচিব বলেন, অনেকেই দেখছি গেঞ্জি পরে, শাড়ি পরে যেখানে প্রতীক আছে। দেখা যাচ্ছে তারা আচরণ বিধি লঙ্ঘন করছেন। এটা সুশৃঙ্খল নির্বাচনের পরিপন্থী।

সাঘাটা ও ফুলছড়ি এ দুই উপজেলা নিয়ে গঠিত গাইবান্ধা-৫ আসন। এতে মোট ভোটার তিন লাখ ৩৯ হাজার ৭৪৩ জন। সাঘাটা উপজেলায় ৮৮ ও ফুলছড়ি উপজেলায় ৫৭টি কেন্দ্র আছে।

মোট ১৪৫টি কেন্দ্রের ৯৫২ বুথে ১৪৫ প্রিসাইডিং অফিসার, ৯৫২ সহকারী প্রিসাইডিং অফিসার এবং এক হাজার ৯০৪ জন পোলিং অফিসার দায়িত্বে আছেন।

গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিয়ম অনুযায়ী এরপর আসনটি শূন্য ঘোষণা করেই ইসি।


একাত্তর/এসি


সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামী বছরের মে মাসের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট পাঁচ ধাপে আগামী ২৭ মে ২০২৭ সালের মধ্যে সব ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন...
আগামী সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন কমিশন বৈঠকে চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা হবে।
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর