পাবনায় চরমপন্থি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০৮:১৮ পিএম

পাবনা আটঘরিয়া উপজেলায় চরমপন্থি দলের এক নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। 

বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার একদন্ত ইউনিয়নের চাচকিয়া অলির মোড়ে এঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত আবু মূসা খা (৩৫) চাচকিয়া গ্রামের দিয়ারপাড়ার অলিউল্লাহ খার ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা সর্বহারা পার্টির নেতা ছিলেন। ২০১৯ সালে পাবনা জেলা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেছিলেন তিনি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, চাচকিয়া অলির মোড়ে নাজিবুল ইসলামের দোকানে কেরাম খেলছিলেন মূসা। মাগরিবের আজানের কয়েক মিনিট আগে অটোরিকশা করে ৪-৫ জন দুর্বৃত্ত এসেই তাকে গুলি করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

আরও পড়ুন: ভটভটির সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম জানান, ঘটনার পরপরই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা তাকে হত্যা করল সেটি এখনো জানা সম্ভব হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে। 


একাত্তর/জো 

খুলনার দৌলতপুরে দিনেদুপুরে জুট প্রেসের এক শ্রমিককে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ একজনকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে।
ঝিনাইদহে শত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের হামলায় এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলার হরিণাকুণ্ডু উপজেলার ভায়না মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই...
বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কুমিল্লার মুরাদনগরে জমি-সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় খালেদা আক্তার নামে এক নারী (৭০) ও মঞ্জুরুল আলম টিটু নামে (৩৬) এক যুবক নিহত হয়েছেন।
লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালীর কৌশলগত উপকূলীয় এলাকা হাতছাড়া হয়ে সামরিক ও ভূ-রাজনৈতিকভাবে চরম বিপাকে পড়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সৌদি-সমর্থিত সরকারি বাহিনী।...
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে অবৈধভাবে সার মজুদের অভিযোগে তিনটি সারের দোকান ও এক আওয়ামী লীগ নেতার একটি গোডাউনে অভিযান চালিয়েছে উপজেলা কৃষি বিভাগ।
রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর