লক্ষ্মীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পিএম

লক্ষ্মীপুরে এক মাটি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, মাটি বিক্রির ব্যবসাসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আগে থেকেই তাকে হুমকি দিতো। তারাই তাকে গুলি করে হত্যা করেছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম খোরশেদ আলম (৫০)। তিনি দিলসাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে এবং পেশায় একজ মাটি ব্যবসায়ী ছিলেন।

নিহতের পরিবার জানায়, দুপুরে মোরশেদ ও মজিদ নামের দুই ব্যক্তি খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এর কিছুক্ষণ পরেই গুলির শব্দ শুনতে পেয়ে স্বজনেরা ঘটনাস্থলের দিকে ছুটে যান। সেখানে পৌঁছালে স্থানীয়রা জানান, ওয়ালিদ নামের এক ব্যক্তি খোরশেদকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে গেছেন।

নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তারের অভিযোগ, মাটির ব্যবসা নিয়ে ওয়ালিদ নামের ওই ব্যক্তির সঙ্গে খোরশেদের পূর্ববিরোধ ছিলো এবং তিনি খোরশেদকে একাধিকবার বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার জহুরুল ইসলাম রনি জানান, খোরশেদকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে তার শরীরে দুটি গুলির স্পষ্ট চিহ্ন রয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ পারভেজ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যার মূল কারণ উদঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহত খোরশেদ আলমের বিরুদ্ধে পূর্বেও হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

একাত্তর/এসি
লক্ষ্মীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, বিভিন্ন দেশীয় অস্ত্র ও ১৭০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী এলাকায় চুরির অপবাদ দিয়ে তাড়া করার পর এক যুবকের গায়ে পরিহিত লুঙ্গি খুলে কাদাপানিতে নেমে পড়ার এক অভিনব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে।...
লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে জুয়েল নামের এক যুবককে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর) রাতে সংঘটিত এই হামলায় দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রদল...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর এলাকার এহ্ইয়াউল উলুম হাফিজিয়া মাদ্রাসার এক আবাসিক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক...
রাজধানীর মহাখালীতে অবস্থিত রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির নিজ কার্যালয়ে মবের শিকার হয়েছেন। প্রতিষ্ঠানটির পরিচালকের কক্ষে ঢুকে তাকে...
ক্রিকেটের নিয়তি কখনো কখনো কী নিষ্ঠুর হতে পারে, তার এক জলজ্যান্ত সাক্ষী হয়ে থাকল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম! সেঞ্চুরির জন্য দরকার মাত্র একটি রান, শট খেলার জন্য চোখ টিপছেন ব্যাটসম্যান, অথচ ঠিক সেই...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেই। সাক্ষাৎকালে জাপান সরকারের মন্ত্রী বাংলাদেশকে বিনিয়োগের জন্য অত্যন্ত আকর্ষণীয়...
মাঝ আকাশে চরম বিপদের মুখে পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা সেই এয়ার অ্যাম্বুলেন্সের ভারতীয় রোগী অঞ্জনা ভৌমিকের মরদেহ অবশেষে সসম্মানে স্বদেশে ফিরিয়ে নেওয়া হয়েছে। আইনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর