দোকানে সরকারি চাল পাওয়ায় দুইজন আটক

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ০৫:৩০ পিএম

বাগেরহাটের শরণখোলায় আরাফাত স্টোর নামের একটি দোকান থেকে এক মেট্রিকটন সরকারি চালসহ দুইজনকে আটক করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

মঙ্গলবার (০১ নভেম্বর) সকালে উপজেলার আমড়াগাছিয়া বাজার থেকে তাদের আটক করা হয়। 

জানা গেছে, আটককৃতরা হলেন ধানসাগর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ নজরুল ইসলাম স্বপন ও আরাফাত স্টোরের মালিক মো. কামাল হোসেন। 

আটককৃতদের দাবি, ইউনিয়ন পরিষদের উপকারভোগীদের কাছ থেকে বিভিন্ন সময় চাল কিনে মজুদ করেছেন তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকী জানান, গোপন খবরের ভিত্তিতে উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় আরাফাত স্টোরে অভিযান পরিচালনা করে ২০ বস্তায় এক মেট্রিকটন চাল জব্দ করা হয়। সরকারি চাল অবৈধভাবে মজুদ করার অভিযোগে আরাফাত স্টোরের মালিক মো. কামাল হোসেনকে আটক করা হয়। 

তিনি আরও জানান, আরাফাত স্টোরের মালিক ওই চাল গ্রামপুলিশ নজরুল ইসলাম স্বপনের কাছ থেকে কিনেছেন বলে জানান। তার স্বীকারোক্তির ভিত্তিতে ধানসাগর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ নজরুল ইসলাম স্বপনকেও আটক করা হয়।

তাদের বিরুদ্ধে সরকারি চাল আত্মসাতের অভিযোগে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা শেখ সিরাজুল হক বাদি হয়ে শরণখোলা থানায় মামলা করবেন বলেও জানান ইউএনও। 

অভিযুক্ত গ্রাম পুলিশ নজরুল ইসলাম স্বপনের দাবি, তিনি বিভিন্ন সময় জেলে, ভিজিএফ, ভিজিডিসহ বিভিন্ন উপকারভোগীদের কাছ থেকে অল্প অল্প করে চাল কিনে মজুদ করে আরাফত স্টোরে বিক্রি করেছেন। উপকারভোগীদের কাছ থেকে চাল কিনে তিনি ছাড়া আরও অনেকেই এই ব্যবসা করে থাকেন বলেও জানান তিনি। 

আরও পড়ুন: প্রকাশ্যে বটি দিয়ে কুপিয়ে স’মিল মিস্ত্রিকে হত্যা

এদিকে, ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাইনুল ইসলাম টিপু জানান, উপকারভোগীদের চাল দেয়ার পর তারা অনেক সময় স্থানীয়দের কাছে তা বিক্রি করে দেন। গ্রামপুলিশ স্বপন হয়তো সেভাবেই চাল কিনে মজুদ করে ওই দোকানে বিক্রি করেছেন। এখানে পরিষদের কোনো প্রকার সম্পৃক্ততা নেই। 

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, আটককৃতরা পুলিশের হেফাজতে রয়েছেন। সরকারি চাল অবৈধভাবে মজুদের অপরাধে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


একাত্তর/জো 

বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘীতে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর