ঝিনাইদহে মারাত্মক হিস্টিওসাইটোসিসে আক্রান্ত নবজাতক, অসহায় বাবার আকুতি

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন। চরম দারিদ্র্য ও অনটনের কারণে অবুঝ শিশুটির উন্নত চিকিৎসা তো দূরের কথা, নিয়মিত ওষুধপত্র কেনার সামর্থ্যও হারিয়েছেন তার বাবা।

শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৩ নম্বর কোলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দামোদারপুর গ্রামের হাসান মিয়ার ছেলে রেজাউলের ঘরে সিজারের মাধ্যমে এই কন্যাসন্তানের জন্ম হয়। আনন্দের পরিবর্তে বর্তমানে গভীর শোক ও চরম দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারটির। চোখের সামনে সন্তানের তিল তিল কষ্ট সহ্য করতে না পেরে দিশেহারা বাবা এখন সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের দ্বারে দ্বারে ঘুরছেন।

অসহায় এই নবজাতকের জীবন বাঁচাতে এবং উন্নত চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও দেশের হৃদয়বান সাধারণ মানুষের প্রতি জরুরি সহযোগিতার আহ্বান জানিয়েছেন শিশুটির বাবা রেজাউল। বিশেষ করে ঝিনাইদহ-৪ আসনের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব এবং সরকারের উচ্চপর্যায়ের সুদৃষ্টি কামনা করা হয়েছে, যাতে একটি নিষ্পাপ প্রাণ অকালে ঝরে না যায়।

সামান্য সহযোগিতা, আর্থিক সহায়তা কিংবা একটি বুকভরা দোয়াই পারে এই নবজাতকের অমূল্য জীবন ফিরিয়ে দিতে—এমন প্রত্যাশা পরিবারের। সমাজের বিনীত ও দানশীল ব্যক্তিদের এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

যোগাযোগ ও সহায়তার ঠিকানা:
শিশুর বাবার নাম: রেজাউল
মোবাইল নম্বর (বিকাশ/সরাসরি): +8801865865591
গ্রাম: দামোদারপুর
ইউনিয়ন: ৩ নম্বর কোলা ইউনিয়ন (৮ নম্বর ওয়ার্ড)
উপজেলা: কালীগঞ্জ
জেলা: ঝিনাইদহ

আরবিএস
ঢাকা মেডিক্যালের নার্সিং কলেজের গেটের পাশের রাস্তা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় দিকে খবর পেয়ে কাপড়ে মোড়ানো মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানার পুলিশ।পুলিশ...
কুমিল্লায় ধানক্ষেত থেকে কুড়িয়ে পাওয়া ইঁদুর-পোকামাকড়ের কামড়ে ক্ষত হওয়া এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা...
ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশুকে আপাতত পাঁচ লাখ টাকা ক্ষতিপুরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে শিশুটির দেখভালের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়কে আগামী তিন...
বিয়ে বহির্ভূত সম্পর্কের জেরে জন্ম নেয়া শিশুর পিতৃত্ব অস্বীকার করছেন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। আর চার মাসের শিশুটিকে নিয়ে আদালতের বারান্দায় ঘুরছেন ভুক্তভোগী নারী। ওই নারীর অভিযোগ, পুলিশ...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর