কাঞ্চনজঙ্ঘা দেখতে এসে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০১:২১ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কাঞ্চনজঙ্ঘা দেখতে এসে বাড়ি ফেরার পথে ট্রাকের সাথে সংর্ঘষে এক মোটরসইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম রাসেল (২৬), অপর এক আরোহী মিলন (২৬) হয়েছেন গুরুতর আহত।

শুক্রবার (৪ নভেম্বর)  সকালে পঞ্চগড় সদর ইউনিয়নের চারমাইল এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে। 

নিহত রাসেলের বাড়ি ঠাকুরগাঁও জেলার হাজিপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। আর আহত মিলন হোসেন একই এলাকার ইব্রাহিম খলিলের ছেলে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে বন্ধুদের সাথে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন রাসেল। এসময় তারা সদর উপজেলার চারমাইল এলাকায় পৌঁছলে তেতুঁলিয়াগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে মহাসড়কে ছিটকে পড়েন রাসেল। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় গুরুতর আহত হন অপর মোটরসাইকেল আরোহী মিলন। পরে তাকে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।

তেতুঁলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তেঁতুলিয়া হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে নিহতের পরিবারের সদস্যরা কোন অভিযোগ করলে আমরা আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো। 


একাত্তর/এআর

দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে গরু খুঁজতে গিয়ে মো. তমিজ উদ্দীন (৭৮) নামের এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এরই জেরে শনিবার (৮ আগস্ট)...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর