ছাদনাতলা থেকে চিতা, শেষ বিদায়েও একসঙ্গে দম্পতি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম

জীবনের শুরুটা হয়েছিল শুভ পরিণয়ের মধ্য দিয়ে—ছাদনাতলায় একে অপরের হাত ধরে বেঁচে থাকার যে অঙ্গীকার করেছিলেন, মৃত্যুর পর শেষযাত্রাতেও বিচ্ছেদ হলো না তাদের। পঞ্চগড়ের আটোয়ারীতে স্বামীর মৃত্যুর শোকে রেলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন স্ত্রী। ভালোবাসার এই ট্র্যাজিক পরিণতির মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পাশাপাশি দুটি চিতায় দাহ করা হয়েছে এই দম্পতিকে। এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে স্বামীর মৃত্যু হয়।

মারা যাওয়া দম্পতি হলেন- আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের মালিগাঁও গ্রামের হরেন্দ্রনাথ বর্মণ (৮০) ও তার স্ত্রী নিত্য বালা বর্মণ। হরেন্দ্রনাথ বর্মন স্থানীয় একটি মন্দিরের পূজারী ছিলেন এবং তার স্ত্রীও নিয়মিত মন্দিরের ধর্মীয় কাজে যুক্ত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভোগার পর সোমবার রাত ৯টার দিকে নিজ বাড়িতে মারা যান হরেন্দ্রনাথ বর্মণ। স্বামীর মৃত্যুর পর সারারাত তার লাশের পাশে বসে কান্নাকাটি করছিলেন নিত্য বালা। মঙ্গলবার ভোরে সবার অলক্ষে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। সকালের দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেনের নিচে শুয়ে তিনি আত্মহত্যা করেন। পরে স্বজনেরা রেললাইনে তার ছিন্নভিন্ন মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

মঙ্গলবার সকাল আটটা থেকে দুপুরের মধ্যে বাড়ির পাশে নিজেদের ফসলি জমিতে প্রস্তুত করা শ্মশানে পাশাপাশি দুই চিতায় স্বামী-স্ত্রীর মরদেহ দাহ করা হয়। হৃদয়বিদারক এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতদের ছেলে রবীন চন্দ্র বর্মণ কান্নাজড়িত কণ্ঠে বলেন, বাবা মারা যাওয়ার পর মা সারারাত পাশে বসে কেঁদেছেন। সকালে হঠাৎ মাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে রেললাইনে তার মরদেহ পাওয়া যায়। বাবা-মাকে গভীর ভালোবাসতেন বলেই মা এমন পথ বেছে নিয়েছেন।

স্থানীয় প্রতিবেশী যতীন চন্দ্র বর্মণ বলেন, ছোটবেলা থেকেই দেখেছি কাকি কাকাকে ভীষণ ভালোবাসতেন। কিন্তু স্বামীর শোকে নিজের জীবন বিসর্জন দেওয়ার মতো ঘটনা এই যুগে বিরল। একই দিনে দুজনের এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন।

এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বিষয়টি নিশ্চিত হয়েছে। যেহেতু ঘটনাটি রেললাইনে ঘটেছিলো, তাই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয় পুলিশ ও সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।

একাত্তর/এসি
গুপ্ত রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না মন্তব্য করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। বিগত সরকারের যদি সৎ সাহস থাকে, তবে বিদেশে...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে গরু খুঁজতে গিয়ে মো. তমিজ উদ্দীন (৭৮) নামের এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এরই জেরে শনিবার (৮ আগস্ট)...
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। 
হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে বের করতে বিশেষ মানবিক উদ্যোগে যুক্ত হলো দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। নিখোঁজ ব্যক্তিদের জরুরি...
যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত আন্তর্জাতিক জ্বালানি খাতের মর্যাদাপূর্ণ সম্মেলন ‘ওয়ার্ল্ড এনার্জিস সামিট’-এর স্ট্র্যাটেজিক স্টেজে আয়োজিত মিনিস্টেরিয়াল অ্যাড্রেসে বাংলাদেশের অফশোর বা সামুদ্রিক অঞ্চলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর