বিমানবন্দরে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১১:২৮ এএম

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যান ও তার সহযোগীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে সৈয়দপুরে বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

আটক আব্দুর রাজ্জাক কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর তার সহযোগী একই ইউনিয়নের বহেরহাটা গ্রামের আলহাজ আবু হোসেনের ছেলে মুচা মিয়া। জানা গেছে, সম্পর্কে তারা মামা-ভাগনে।

বিমানবন্দর পুলিশ সূত্র জানায়, ৮টা ১০ মিনিটের একটি ফ্লাইটে আটক ওই দু’জনের ঢাকা যাওয়ার কথা ছিল। বোর্ডিং পাস নেওয়ার সময় তাদের শরীর তল্লাশি করা হয়। এ সময় তার শার্টের পকেটে ১৫টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

সৈয়দপুর বিমানবন্দরে নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে সৈয়দপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আটক রাজ্জাক ও তার সহযোগী মুচার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/এআর

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর