তাবিথের মামলার আবেদন খারিজ

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ০৪:৪৬ পিএম

বিএনপি নেতা তাবিথ আউয়ালের ওপর হামলা ঘটনায় রাজধানীর বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নূরে আজমসহ ১৬ জনের বিরুদ্ধে করা মামলার খারিজ করে দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান মামলা গ্রহণের মতো কোনো উপদান না থাকায় তা খারিজ করে দেন।

এর আগে সোমবার (৭ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে এ মামলার আবেদন করেন তাবিথ আউয়াল। এসময় বাদির জবানবন্দি গ্রহণ করে মঙ্গলবার এ নিয়ে আদেশ দেবেন বলে জানান আদালত। নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে করা মামলার আবেদনে বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়। পাশাপাশি আসামিদের শাস্তি এবং সাক্ষীদের ক্ষতিপূরণের আবেদনও করা হয়েছে।

আরও পড়ুন: গ্লাসগো জলবায়ু চুক্তি অনুসরণ করার এখনই সময়: প্রধানমন্ত্রী

যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তারা হলেন, বনানী থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জসিম উদ্দিন, বনানী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন, বনানী থানার স্বেচ্ছাসেবক লীগ নেতা আমজাদ হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি কাদের খান, মফিজুর রহমান, নাছির, মোহাম্মদ বাবু, শ্যামল, দোলন, রনি, ববি, সাগর, মামুন, ফারুক ও শফিক।

তাবিথ আউয়ালের অভিযোগ, গত ১৭ সেপ্টেম্বর রাত পৌনে আটটার দিকে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে বিএনপির মোমবাতি প্রজ্বালন কর্মসূচি ছিল। সেখানে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালিত হয়। পরে সেখানে আওয়ামী লীগের নেতা কাদের খানসহ দুই থেকে তিনশ' সন্ত্রাসী তাদের ওপর হামলা করে। হামলায় তাবিথ আউয়াল মাথায় আঘাত পান। পরে তাকে ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।


একাত্তর/আরবিএস 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর