যাত্রা শুরু করছে ‘বিনিময়’

বিকাশ-রকেট থেকে ব্যাংকে টাকা পাঠাতে খরচ ১০ টাকা

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ০১:৪৯ পিএম

ইন্টারঅপারেবল ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম (আইডিটিপি) হিসেবে যাত্রা শুরু করছে ‘বিনিময়’। এর ফলে খুব সহজেই এমএফএস সেবা (বিকাশ, রকেট ইত্যাদি) থেকে ব্যাংকে টাকা পাঠানো যাবে।

বলা হচ্ছে, আইডিটিপি ডিজিটাল আর্থিক লেনদেন প্রতিষ্ঠার জন্য যুগান্তকারী প্ল্যাটফর্ম ‘বিনিময়’। যা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ সরকারের সুদূরপ্রসারী পদক্ষেপগুলোর মধ্যে একটি যুগোপযোগী উদ্যোগ।

রোববার (১৩ নভেম্বর) ‘বিনিময়’ আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সকাল সাড়ে দশটায় রাজধানীর একটি অভিজাত হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

সাম্প্রতিক বছরগুলোতে, সরকার সমস্ত ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এবং পেমেন্ট সিস্টেম প্রোভাইডারদের সমস্ত অ্যাকাউন্টকে ইন্টারঅপারেবল করার উদ্যোগ নিয়েছে।

এটি গ্রাহক, ব্যবসায়ী, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি), ই-ওয়ালেট, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, পেমেন্ট সিস্টেম অপারেটর, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনের সেতু বন্ধন হিসেবে কাজ করবে।

‘বিনিময়’ সব ধরনের আর্থিক লেনদেনকে সাশ্রয়ী, সহজ এবং স্বচ্ছ করে তুলবে, যার মধ্যে রয়েছে কর্মচারীদের বেতন প্রদান, রেমিট্যান্স পাঠানো, ট্যাক্স/ভ্যাট প্রদান, ইউটিলিটি বিল পরিশোধ এবং ই-কমার্স লেনদেন।

বিনিময় একটি ওয়েব ভিত্তিক প্ল্যাটফর্ম, যা একটি সেবা হিসেবে ব্যাংক, এমএফএস,এবং পেমেন্ট সিস্টেম অপারেটর এর নিজস্ব অ্যাপে যুক্ত হচ্ছে।

প্ল্যাটফর্মটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী (আইডিয়া) প্রকল্প এবং বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। এটি তৈরিতে সহযোগী হিসেবে কাজ করেছে ভেলওয়্যার লিমিটেড, মাইক্রোসফট বাংলাদেশ ও ওরিয়ন ইনফরমেটিকস লিমিটেড। ‘বিনিময়’ প্লাটফর্মটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে ভেলওয়্যার লিমিটেড।

বাংলাদেশ ব্যাংক গত ১০ নভেম্বর এক প্রজ্ঞাপনে আইডিটিপির খরচ সংক্রান্ত নির্দেশনা জারি করে। যেখানে উল্লেখ করা হয়, বিকাশ থেকে রকেটে টাকা পাঠাতে (প্রতি হাজারে) খরচ হবে ৫ টাকা। আর এমএফএস সেবা (বিকাশ, রকেট ইত্যাদি) থেকে ব্যাংকে টাকা পাঠাতে (প্রতি হাজারে) খরচ হবে ১০ টাকা।

অপরদিকে এমএফএস থেকে পেমেন্টে সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) অ্যাকাউন্টে টাকা পাঠাতে খরচ হবে হাজারে ৫ টাকা।

আরও পড়ুন: বায়ু দূষণে ঢাকা বিশ্বে দ্বিতীয়

আগামীকাল সোমবার (১৪ নভেম্বর) থেকে ‘বিনিময়’ -এর মাধ্যমে লেনদেন করা যাবে।


একাত্তর/আরএ

নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস বা ডিজিটাল অর্থনীতিতে রূপান্তরের চূড়ান্ত ধাপে প্রবেশ করলো বাংলাদেশ। দেশের প্রতিটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে এখন থেকে বাধ্যতামূলকভাবে চালু হয়েছে সর্বজনীন আন্তঃলেনদেন...
দেশের মানুষের ডিজিটাল লেনদেন অভিজ্ঞতা বদলে দিতে একসঙ্গে কাজ করবে নগদ ও হুয়াওয়ে টেকনোলজিস। এ লক্ষ্যে দুই পক্ষ একটি চুক্তি সই করেছে।
অর্থপাচার রোধে সরকার নানা উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের (এমএফএস) প্রায় ৫০ হাজার হিসাব স্থগিত করেছে সরকার। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট (বিএফআইইউ) ও সংশ্লিষ্ট...
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) জানিয়েছে, অর্থনৈতিক করিডোরের সুবিধা কাজে লাগানো গেলে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাদের মতে, এই সুবিধা কাজে লাগিয়ে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে সাত কোটি ১৮ লাখ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর