কলমাকান্দায় ইজিবাইকের চাপায় বৃদ্ধার মৃত্যু

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ০৯:৫৮ পিএম

নেত্রকোণার কলমাকান্দায় রাস্তা পারাপারের সময় ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে কৈলাটি ইউনিয়নের পাগলায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত তাজ বানু (৬৫) ওই ইউনিয়নের কনুরা গ্রামের মৃত কাসেম মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, বিকেলে তাজ বানু তালিম দাওয়াত দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পথে পাগলা বাজার সংলগ্ন রাস্তাটি পারাপারের সময় কৈলাটি বাজার থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ইজিবাইকের চাকায় পিষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জয়ত্রী দেবনাথ তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ফরিদগঞ্জে জেএমবির পলাতক সদস্য আটক

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান জানান, খবর পেয়ে তাজ বানুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হবে।


একাত্তর/জো 

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ও দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় বন্যহাতির উপদ্রব ও প্রাণহানি ঠেকাতে ২০টি সোলার স্ট্রিটলাইট স্থাপন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
সীমান্তবর্তী নেত্রকোণার দুর্গাপুর উপজেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন রেলপথ। এ দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়েছে। তবে, বহুদিন ধরেই সেই স্বপ্ন যেন অধরাই রয়ে গেছে। তবে এবার...
পানি বাড়ার সাথে সাথে চোখের সামনে তলিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের কৃষকদের স্বপ্ন। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন হাওর-বিল প্লাবিত হয়ে পড়েছে।
নেত্রকোণার খালিয়াজুরীতে জাল ভোট দেওয়ার দায়ে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর