ব্রাজিলকে গোল দিয়েই লাল কার্ড পান আবুবকর!

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১২:৪৫ পিএম

ক্যামেরুনের ইতিহাস গড়া ম্যাচে জয়ের নায়ক ছিলেন অধিনায়ক ভিনসেন্ট আবু বকর। কিন্তু গোল করার পর পরই তাকে দেখতে হয় লাল কার্ড!

ইতিহাস গড়া গোল করে আনন্দের বাঁধ ভেঙে যায় আবু বকরের। জার্সি খুলে সবার সাথে উদযাপন করেন তিনি।

নিয়ম অনুযায়ী, জার্সি খোলার শাস্তি হিসেবে হলুদ কার্ড দেখানো হয়। আবু বকর সেটি তো দেখলেনই, সাথে তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিলেন রেফারি!

তবে জার্সি খোলার শাস্তি হিসেবে লাল কার্ড দেখেননি আবু বকর, এই হলুদ কার্ড দেখার আগেই যে ব্রাজিলের মার্টিনেল্লিকে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন তিনি।

জার্সি খোলার পর দেখা হলুদ কার্ডটি ছিল ম্যাচে তার দ্বিতীয়। আর দুই হলুদ কার্ডে যে লাল হয় সেটি সবারই জানা।

image


যে কীর্তি গড়েছেন তাতে এসবের থোড়াই কেয়ার করেননি আবু বকর। লাল কার্ড দেখানোর সময় রেফারির সঙ্গে তার হাত মেলানো আর মুখের চওড়া হাসিটাই বলে দিচ্ছিল, ইতিহাসের পাতায় নিজের নাম আজীবনের জন্য লিখিয়ে নেওয়ার তৃপ্তি উপভোগ করতে শুরু করেছেন তিনি।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নেইমারের ফেরা এখনো ‘সম্ভাবনা’ মাত্র!

২০১৪ বিশ্বকাপেও খেলেছেন আবুবকর। তিন বছর পর কাপ অব নেশনস ফাইনালে তার কাছ থেকেই জয়সূচক গোল পেয়েছিল ক্যামেরুন। এ বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নেশনস কাপে ক্যামেরুন সেমিফাইনাল থেকে ছিটকে পড়লেও সর্বোচ্চ ৮ গোল করেছিলেন আবুবকর।

এখনও পর্যন্ত ক্যামেরুনের হয়ে ৯১ ম্যাচে ৩৫ গোল করেন ৩০ বছর বয়সী এই স্ট্রাইকার।


একাত্তর/আরএ

ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
ব্রিসবেনে অনুষ্ঠিত রক্তগরম করা দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে সফরসূচির একমাত্র জয়টি তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে ৯৫...
আগের ম্যাচে শেষ মুহূর্তের ড্রয়ের দুঃস্বপ্ন মুছে অবশেষে স্বরূপে ফিরল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল! ব্রিসবেনের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একপর্যায়ে ২-১ গোলে পিছিয়ে পড়ে হারের শঙ্কায়...
দীর্ঘ ২৫ বছরের ইতিহাস বদলে কুইন্সল্যান্ডের কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারানোর স্বপ্ন বুনেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাচের একদম শেষ মুহূর্তে, ৯৫...
সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৯৬ জন নতুন রোগী।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় এমন পরিবর্তন আনা হবে, যাতে পরবর্তীতে এটি সংশোধন বা পরিবর্তন করতে হলে বাধ্যতামূলকভাবে জনগণের কাছে অর্থাৎ গণভোটে যেতে হয় বলে জানিয়েছেন জাতীয় সংসদের সংবিধান সংশোধন...
নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আগেভাগেই সটকে পড়ায় জড়িত মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। এ সময় ইয়াবা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর