শেরপুরে শিশুধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০২:০৪ পিএম

শেরপুরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি আব্দুল কুদ্দুসকে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে র‍্যাব-১৪ কোম্পানি কমান্ডার আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সদর উপজেলার বাজিতখিলার মুনকান্দা গ্রামের ওই শিশুর মা নেই। বাবা অটোরিকশা চালান। গেল বৃহস্পতিবার মেয়েকে বাড়িতে রেখে বাবা রিক্সা চালাতে শহরে যান।

এসময় বাড়ির পাশের দুই সন্তানের জনক আব্দুল কুদ্দুস ওই শিশুকে একা পেয়ে তাকে ধর্ষণ করেন। শিশুটি আর্ত‌চিৎকার দিলে কৌশলে পালিয়ে যান কুদ্দুস। পরে শিশুটির নানি রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভ‌র্তি ক‌রেন।

আরও পড়ুন: ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত

অভিযুক্তকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। 


একাত্তর/এসজে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর