১০ ডিসেম্বরের সমাবেশে বিএনপি’র কুমতলব আছে: কাদের

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১১:১৩ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পল্টনের জনসভাকে ভয় পায় না আওয়ামী লীগ। কিন্তু সমাবেশের নামে আগুন সন্ত্রাস আর লাঠিয়াল বাহিনীর তাণ্ডবকে ভয় পায়। সেই কুমতলব আছে বলেই বিএনপি পল্টনে সমাবেশ করতে চায়। 

শনিবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

১০ ডিসেম্বর বিএনপির জনসভা নিয়ে ওবায়দুল কাদের বলেন, পল্টনে সভা করার উদ্দেশ্য হলো দেশে আবারও আগুন সন্ত্রাস ও অরাজকতা শুরু করা। 

তিনি মির্জা ফখরুলকে বলেন, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো? আর আপনারা ঢাকা দখল করবেন? হায় আল্লাহ! কত বড় সাহস!

বিএনপির সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আপত্তির বিষয়ে তিনি বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে আপনারা বিশ্বাসী না, আবারও তা প্রমাণ দিলেন। এ জন্যই সোহরাওয়ার্দী উদ্যান আপনাদের জন্য পছন্দ নয়। বলে এটা নাকি অবরুদ্ধ খাঁচার মতো, আর পল্টনের ৩৫ হাজার বর্গফুট ওনাদের পছন্দ।

image


বিএনপির কিছু মিডিয়া বন্ধু রয়েছে মন্তব্য করে সাধারণ সম্পাদক বলেন, যারা তাদের সমাবেশে বহু লোকসমাগম হবে বলে ঢালাওভাবে প্রচার করে, আজ তো এখানে এত বড় সমাবেশ, কেন প্রচার হবে না? ফখরুল সাহেব এখানে দাঁড়িয়ে বক্তৃতা দিক, ছবি ঢালাওভাবে প্রচার হবে। যারা আমাদের পছন্দ করে না, আমারা ডিউটা (বকেয়া) চাই, বেশি কিছু না।

আরও পড়ুন: এবার বন্দুক-রাইফেল দিয়ে শেষ রক্ষা হবে না: ফখরুল

এসময় ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে ছাত্রলীগে যোগ্য নেতৃত্বেই বেছে নেয়া হবে।

ঢাবি শাখা ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সভাপতি আল নাহিয়ান খান জয়, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।


একাত্তর/এসি

সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৪ জনকে দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে সিলেটে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির তিন সংগঠনের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে বুধবার (২৮ মে)।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশি ইথিক্যাল হ্যাকিংগ্রুপ ‘সাইবার কমিউনিটি’র পক্ষ থেকে জানানো হয়েছে তারা ছাত্রলীগের পেজটি নিষ্ক্রিয় করেছে।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর