খামারের পাঁচ শতাধিক হাঁস পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ০৩:০২ পিএম

পটুয়াখালীর বাউফলের দাশপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে (ল্যাড়া মুন্সীর ব্রিজের কাছে) সোলেমান আকনের বাড়িতে একটি হাঁসের খামার আগুন দিয়ে প্রায় পাঁচ শতাধিক হাঁস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

খামারের মালিক শাহিন আকন জানান, বড় ভাই মনির আকনের সাথে তার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। তার ধারণা, বড় ভাই আগুন দিয়ে হাঁসের খামারটি পুড়িয়ে দিয়েছে।

অভিযুক্ত বড় ভাই মনির আকন জানান, তার ভাই শাহিনের সাথে জমি-জমা নিয়ে বিরোধ থাকলেও তিনি খামারে আগুন লাগানোর সাথে জড়িত না। তাকে ফাঁসানোর জন্য ভাই পরিকল্পিতভাবে আগুন লাগাতে পারেন বলেও জানান তিনি।

দাশপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের জানান, সোলেমান আকনের ছেলেদের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে মামলা চলছে। এক ভাই আরেক ভাইকে ফাঁসাতে হয়তো আগুন লাগতে পারে। তিনি ভাইদের মাঝে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করবেন।

আরও পড়ুন: মিছিলে যাওয়ার পথে দুই যুবদল নেতা গ্রেপ্তার

এ বিষয়ে জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর