আমরা আবার ফিরবো: এমবাপে

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ০২:৪৮ পিএম

অসাধারণ এক ফাইনালের সাক্ষী হয়েছে বিশ্ব। সাথে দেখেছে এক লড়াকু সৈনিকের পরাজয়ের গল্প। কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ফ্রান্সকে যেন এক হাতেই টেনে নিচ্ছিলেন কিলিয়ান এমবাপে। শুধুই কি টেনে নেওয়া, করলেন বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে দ্বিতীয় হ্যাট্রিক।

বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই ইনজুরি সমস্যায় ভুগছিলো ফ্রান্স। নিজেদের সেরা একাদশের বেশ কিছু ফুটবলারকে আসরের শুরুতেই হারিয়েছেন। আসরের মাঝেও ভাইরাসে আক্রান্ত হয়ে ভুগতই হয়েছে দলটিকে, কিন্তু সকল বাধা পেরিয়ে সেই দলটিই কিনা খেললও কাতার বিশ্বকাপের ফাইনাল। 

তবে ফাইনালে যেন এক এমবাপে নির্ভর হয়ে ছিলো ফ্রান্স দল। ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিলো তারা। ৮০তম মিনিটে এমবাপের পেনাল্টি থেকে আসে প্রথম গোল। ৯৭ সেকেন্ডের মধ্যে নিজের দ্বিতীয় গোলে দলকে সমতায় ফেরায় পিএসজির এই ফুটবলার। 

খেলার অতিরিক্ত সময়ে মেসির নৈপুণ্যে আরও একবার পিছিয়ে পড়ে দেশমের দল। তবে ফ্রান্সের দলেও যে আছেন একজন ১০ নাম্বার জার্সিধারি। আবারও আসলেন তিনি দলের ত্রাণকর্তা হয়ে। পেনাল্টি থেকে করা চলতি আসরে নিজের অষ্টম গোলের মাধ্যমে ফাইনালে হ্যাট্রিক করেন কিলিয়ান। 

তবে এতো কিছুর পরেও শিরোপা ডিফেন্ড করা হলো না এই ফুটবলারের, হাতে গোল্ডেন বুট নিয়েই ফিরতে হলো এবার। তবে জানান দিলেন আবারো ফিরবেন তিনি। 

নিজের টুইটারে গোল্ডেন বুট জয়ী এই ফুটবলার বলেছেন, ‘আমরা আবার ফিরবো’।

মাত্র ২৪ বছরে পা রাখলেন, এর মধ্যেই বিশ্বকাপে ১২ গোল, একটি শিরোপা সাথে ফাইনালে এখন পর্যন্ত চারটি গোল। সব ঠিকঠাক থাকলে নিজের ঝুলিতে আরেকটি বিশ্বকাপ নেওয়ার আগাম বার্তা তো দিয়েই রেখেছিলেন। কিন্তু সেটা এবার নিজেই জানালেন, বললেন আমরা ফিরবো, ফুটবল বিশ্বও চায় তারা আবার ফিরুক।    


একাত্তর/আরআই/এসি

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর