রূপগঞ্জে আগুনে চার দগ্ধের মধ্যে দুইজনের মৃত্যু

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ০৪:৩৩ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রান্না করার সিলিন্ডার গ্যাস লিকেজের আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের দুই শিশুসহ ৪ জন আহতের মধ্যে গৃহকর্তা টেক্সটাইল শ্রমিক জাহিদ রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে মারা গেছেন। এর আগে গত ১৮ ডিসেম্বর মারা যান গৃহকত্রী রুমা আক্তার।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, গত ১৭ ডিসেম্বর সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় স্থানীয় জামালউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া ও ফরিদপুরে নগরকান্দা উপজেলার আস্তান্দী গ্রামের নুরুল ইসলামের ছেলে টেক্সটাইল শ্রমিক জাহিদের স্ত্রী রুমা আক্তার নিজ ঘরের ভিতরে থাকা সিলিন্ডার গ্যাসের চুলায় রান্না করতে যায়।

এসময় দিয়াশলাই দিয়ে চুলায় আগুন জ্বালাতে গেলে তৎক্ষনিক আগুন ঘরের সর্বত্র ছড়িয়ে পরে।

তখন খাটের ওপর টানানো মশারিতে আগুন লেগে জাহিদসহ তার স্ত্রী রুমা আক্তার, মেয়ে লাবনী ও ছেলে ইয়াছিন দগ্ধ হলে গুরুতর অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়।

আরও পড়ুন: নোয়াখালীতে গভীর রাতে আগুনে পুড়লো পাঁচ দোকান

চিকিৎসাধীন অবস্থার ১৮ ডিসেম্বর রাতে মারা যায় জাহিদের স্ত্রী রুমা আক্তার। ৭ দিনের ব্যবধানে রোববার রাতে মারা গেলেন জাহিদ হোসেন।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/আরএ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর