ভারতের প্রধান নির্বাচক পদে আবারো চেতন শর্মা!

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ০৮:৩২ পিএম

টি-টোয়েন্টিতে বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর বরখাস্ত করা চেতন শর্মাকে আবার নির্বাচক কমিটির প্রধান হিসেবে ফিরিয়ে এনেছে দেশটির ক্রিকেট বোর্ড।

সেই সঙ্গে ভারতের জাতীয় নির্বাচক প্যানেলও চূড়ান্ত করেছে বোর্ড। কমিটিতে আছেন শিবসুন্দর দাস, সুব্রত বন্দ্যোপাধ্যায়, সলিল আঙ্কোলা এবং শ্রীধরন শরৎ।

চেতনকে ফেরানোর বিষয়ে উপদেষ্টা কমিটির তিন সদস্য অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে এবং সুলক্ষণা নায়েক। সেই কারণেই আবারো সাবেক পেস তারকাকে ফেরানো হলো।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যর্থতার কয়েক দিন পরেই গোটা নির্বাচক কমিটিকে বরখাস্ত করা হয়। তারপর বেশ কয়েকজন তারকা ক্রিকেটার এই পদের জন্য আবেদন করেন।

চেতন শর্মা আবার নির্বাচক হওয়ার জন্যে আবেদন করতে বলেন বোর্ডেরই কিছু কর্তা। সে সূত্রে শনিবার আবার তাকে নির্বাচক কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

image


এর আগে একাধিকবার তার নির্বাচিত দল নিয়ে প্রশ্ন ওঠে। ২০২১ বিশ্বকাপে আরব আমিরাতের ঘুর্ণি পিচে বাদ দেয়া হয় যুজবেন্দ্র চাহালকে।

এবার অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সি পিচে বাদ দেয়া হয় বোলার উমরান মালিককে। দুইয়ের মধ্যে কোনওটার যথাযথ উত্তর দিতে পারেননি চেতন শর্মা।

এরপরও কেন চেতন র্শমাকে আবারো প্রধান নির্বাচন করা হলো সেই প্রশ্ন বড় হয়ে আসছে ভারতের সংবাদমাধ্যমে। তার পুনর্নিয়োগ নিয়ে বিস্মিত অনেকেই।


একাত্তর/এসি

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর