২০২৭ সালের ছুটির সূচি প্রকাশ, ঐচ্ছিক ছুটি কতো দিন?

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম

নতুন বছর শুরুর প্রায় দুই মাস আগেই, জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে। সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ঘোষিত ছুটির পাশাপাশি তালিকায় স্থান পেয়েছে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক পর্বের ঐচ্ছিক ছুটি। নতুন নিয়ম অনুযায়ী, একজন সরকারি কর্মচারী নিজ নিজ ধর্মীয় উৎসব উপলক্ষে বছরে সর্বোচ্চ তিন দিন এই ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন।

তবে ইচ্ছেমতো বা হুট করে এই ছুটি নেওয়ার সুযোগ থাকছে না। বছরের শুরুতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পূর্বানুমোদন নিয়ে ঐচ্ছিক ছুটি নিশ্চিত করতে হবে। তবে, সাধারণ ছুটি, নির্বাহী আদেশের ছুটি কিংবা সাপ্তাহিক ছুটির (শুক্রবার ও শনিবার) সঙ্গে যুক্ত করে এই ছুটি কাটানোর সুযোগ রাখা হয়েছে, যা অনেক ক্ষেত্রে টানা তিন থেকে চার দিনের লম্বা ছুটির সুযোগ তৈরি করবে।

ঐচ্ছিক ছুটির মাসভিত্তিক হিসাব

জানুয়ারি (২ দিন): ১ জানুয়ারি (শুক্রবার) খ্রিষ্টানদের ইংরেজি নববর্ষ এবং ৬ জানুয়ারি (বুধবার) মুসলিমদের পবিত্র শবে মিরাজ উপলক্ষে ঐচ্ছিক ছুটি থাকবে।

ফেব্রুয়ারি (৩ দিন): ১০ ফেব্রুয়ারি (বুধবার) ভস্ম বুধবার (খ্রিষ্টান), ১১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সরস্বতী পূজা (সনাতন) এবং সম্ভাব্য ২০ ফেব্রুয়ারি (শনিবার) মাঘী পূর্ণিমা (বৌদ্ধ) উপলক্ষে ঐচ্ছিক ছুটি নেওয়া যাবে। ১১ ফেব্রুয়ারি ছুটি নিলে পরের দুদিন সাপ্তাহিক ছুটি মিলিয়ে সনাতন ধর্মাবলম্বীরা টানা ৩ দিনের ছুটি পাবেন।

মার্চ (৭ দিন): ৬ মার্চ (শনিবার) শিবরাত্রি ব্রত, ১৩ মার্চ (শনিবার) ঈদুল ফিতরের পরের ৩য় দিন (সম্ভাব্য ঈদ ১০ মার্চ), ২২ মার্চ (সোমবার) দোলযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়া খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন্য ২৫ মার্চ (পুণ্য বৃহস্পতিবার), ২৬ মার্চ (পুণ্য শুক্রবার), ২৭ মার্চ (পুণ্য শনিবার) এবং ২৮ মার্চ (ইস্টার সানডে) ঐচ্ছিক ছুটি থাকবে। ২৫ ও ২৮ মার্চ ছুটি নিলে সাপ্তাহিক ছুটির সঙ্গে টানা ৪ দিনের ছুটি মিলবে।

এপ্রিল (৩ দিন): ৪ এপ্রিল (রোববার) হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব (সনাতন) উপলক্ষে ছুটি নিলে আগের দুদিনের সাপ্তাহিক ছুটিসহ টানা ৩ দিন ছুটি কাটানো যাবে। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈসাবি ও সামাজিক উৎসব উপলক্ষে ১২ এপ্রিল (সোমবার) ও ১৫ এপ্রিল (বৃহস্পতিবার) এবং ১৩ এপ্রিল (মঙ্গলবার) চৈত্রসংক্রান্তি উপলক্ষে সংশ্লিষ্ট কর্মচারীরা ঐচ্ছিক ছুটি পাবেন।

মে (২ দিন): বুদ্ধপূর্ণিমার আগে ১৯ মে (বুধবার) ও পরে ২১ মে (শুক্রবার) বৌদ্ধদের এবং ২১ মে (শুক্রবার) ঈদুল আজহার ৪র্থ দিনে (সম্ভাব্য ঈদ ১৭ মে) মুসলিমদের ঐচ্ছিক ছুটি থাকবে।

জুন: এই মাসে কোনো ঐচ্ছিক ছুটি নেই।

জুলাই (২ দিন): ১৮ জুলাই (রোববার) আষাঢ়ী পূর্ণিমা (বৌদ্ধ) উপলক্ষে ছুটি নিলে আগের দুদিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৩ দিন ছুটি মিলবে। এছাড়া ২৮ জুলাই (বুধবার) আখেরি চাহার শোম্বা উপলক্ষে মুসলিমদের ঐচ্ছিক ছুটির সুযোগ রয়েছে।

আগস্ট: এই মাসে কোনো ঐচ্ছিক ছুটি রাখা হয়নি।

সেপ্টেম্বর (৩ দিন): ১৩ সেপ্টেম্বর (সোমবার) ফাতেহা-ই-ইয়াজদহম (মুসলিম), ১৫ সেপ্টেম্বর (বুধবার) মধু পূর্ণিমা (বৌদ্ধ) এবং ৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) মহালয়া (সনাতন) পালিত হবে। ৩০ সেপ্টেম্বর ছুটি নিলে পরের দুদিনের সাপ্তাহিক ছুটিসহ টানা ৩ দিন ছুটি মিলবে।

অক্টোবর (৫ দিন): দুর্গাপূজায় ১০ অক্টোবর (রোববার) বিজয়া দশমীতে সাধারণ ছুটি এবং ৯ অক্টোবর (শনিবার) নবমীতে নির্বাহী আদেশের ছুটি থাকবে। তার আগে ৭ ও ৮ অক্টোবর (সপ্তমী ও অষ্টমী) ঐচ্ছিক ছুটি নিলে সনাতন ধর্মাবলম্বীরা টানা ৪ দিনের ছুটি পাবেন। এ ছাড়া ১৪ অক্টোবর (বৃহস্পতিবার) লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা এবং ২৮ অক্টোবর (বৃহস্পতিবার) শ্যামাপূজা উপলক্ষে ছুটি নিলে উভয় ধর্মাবলম্বীরা সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা ৩ দিন করে ছুটি কাটানোর সুযোগ পাবেন।

নভেম্বর: এই মাসে কোনো ঐচ্ছিক ছুটি নেই।

ডিসেম্বর (২ দিন): ২৫ ডিসেম্বর শনিবার বড়দিন। এর পরদিন ২৬ ডিসেম্বর (রোববার) ঐচ্ছিক ছুটি নিলে আগের দুই দিনের সাপ্তাহিক ছুটির সঙ্গে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের টানা ৩ দিনের ছুটি মিলবে। এ ছাড়া ২৬ ডিসেম্বর (রোববার) সম্ভাব্য শবে মিরাজ উপলক্ষে ছুটি নিলে মুসলিম কর্মচারীরাও টানা ৩ দিনের ছুটি কাটানোর একই সুযোগ পাবেন।

একাত্তর/এআরএস
দীর্ঘ চার বছরের বহুল প্রতীক্ষিত প্রক্রিয়ার সমাপ্তি ঘটিয়ে ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার। দেশের সরকারি সিভিল সার্ভিসের প্রবেশ পদে মোট ১ হাজার ৭০২ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে...
আসছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী অক্টোবর মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামনে তৈরি হয়েছে দীর্ঘ ছুটির এক দারুণ সুযোগ। সরকারি নির্ধারিত ছুটির পাশাপাশি ঐচ্ছিক ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে...
মন্ত্রিপরিষদ সচিব ড. মো. নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগের দিন সোমবার (১৭ আগস্ট)...
জনপ্রশাসনকে ঢেলে সাজাতে শিগগিরই ‘জনপ্রশাসন সংস্কার কমিশন’ গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।
পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬’ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে সম্মাননা সনদ গ্রহণ করেছেন...
কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ সফলভাবে শেষ হয়েছে। প্রায় চার দিন বন্ধ থাকার পর শনিবার দুপুর থেকে টার্মিনালটি থেকে আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু...
বাজারে অতিরিক্ত সরবরাহ নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় অলিভ অয়েল উৎপাদক দেশ স্পেন। উৎপাদন বাড়ায় ও দামের পতন ঠেকাতে মিলগুলোকে তাদের উৎপাদনের ১২ শতাংশ অলিভ অয়েল সংরক্ষণের নির্দেশ...
বাগেরহাটে নিজেদের নির্মাণাধীন বাড়ি থেকে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) বেলা ১০টার দিকে জেলার মোরেলগঞ্জ উপজেলার কলেজ রোডের একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর