১৮৪ এ সাত উইকেট পতনের পর রূপকথা, ৩০ রানের লিডে বাংলাদেশ

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম

সিলেটে টেস্ট ক্রিকেটের ইতিহাসে লেখা হলো এক অবিশ্বাস্য ও রোমাঞ্চকর অধ্যায়। মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা তৌহিদ হৃদয়ের মহাকাব্যিক ও রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে ভর করে নিশ্চিত পরাজয়ের মুখ থেকে দুর্দান্তভাবে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। শুধু তাই নয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৩০ রানের মূল্যবান লিডও তুলে নিয়েছে স্বাগতিকরা।

এর আগে দলের রান যখন ১৮৪, তখন সাত উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়েছিল বাংলাদেশ। ঠিক সেই মুহূর্তে দলের হাল ধরেন তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়। অবিশ্বাস্য দৃঢ়তা আর ঝোড়ো পাল্টা আক্রমণে উইকেটে স্থায়ী হয়ে যান তিনি।

প্রতিপক্ষ ক্যারিবীয়দের কিছু অদ্ভুত কৌশল হৃদয়কে পথ সহজ করে দেয়। ফিল্ডারদের বৃত্তের কাছাকাছি না এনে কিছুটা দূরে পজিশন দেওয়ায় অনায়াসেই সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে যান তিনি। এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে ওভারের শেষ দুই বল নিজের স্ট্রাইকে রেখে একাই স্কোরবোর্ড সচল রাখেন এই ডানহাতি ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের এই ভুল কৌশলের চড়া মূল্য দিতে হয়েছে পুরো দলটিকে।

শেষ পর্যন্ত ২৪২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন হৃদয়। তার এই ম্যারাথন ইনিংসে ভর করে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। ফলে ক্যারিবীয়দের প্রথম ইনিংসের তুলনায় ৩০ রানের গুরুত্বপূর্ণ লিড পায় টাইগাররা।

প্রথম ইনিংসের এই বিশাল সংগ্রহ ও হৃদয়ের রূপকথার ইনিংসের পর এখন কঠিন পরীক্ষার মুখে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার। দ্বিতীয় ই্নিংসে দুই ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে উইন্ডিজের সংগ্রাহ চার রান। ব্রান্ডন কিং ৪ ও ডি সিলভা ০ র‌ানে ব্যাট করছেন। 

একাত্তর/এসি
মিডল স্টাম্পে ধীরগতির ফুল লেংথ ডেলিভারিটি আলতো করে ঠেলে দিয়েই এক রান নিলেন। মুহূর্তটি উদযাপিত হলো গ্যালারির গর্জন ও সতীর্থদের দাঁড়িয়ে জানানো অভিবাদনে। নিজের মাত্র তৃতীয় টেস্টেই কেরিয়ারের প্রথম ডাবল...
সিলেট টেস্টে শুক্রবার দ্বিতীয় দিন শেষে চরম কোণঠাসা অবস্থায় দিন শেষ করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে তোলা ৩৫৬ রানের পর্বতসম পাহাড়ের জবাবে ব্যাট করতে নেমে দিনশেষে ৩ উইকেটে ৮৮ রান তুলে...
ক্রিকেটের লাল বলের বাইশ গজে দীর্ঘ ১৪৯ বছরের ইতিহাস নতুন করে লিখলেন অস্ট্রেলিয়ার গতির দানব মিচেল স্টার্ক! বাঁহাতি পেসের বিষাক্ত সুইং আর গতি দিয়ে বহু আগে থেকেই ব্যাটসম্যানদের মনে কাঁপুনি ধরানো ৩৬...
আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে স্পষ্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের চোখধাঁধানো সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ফিফটিতে আফগানদের সামনে ৪৭৯ রানের বিশাল ও প্রায় অসম্ভব...
যশোরে নদীর পানি থেকে বস্তাবন্দি অবস্থায় এক বৃদ্ধের মরদেহ করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) সকালে জেলার মণিরামপুর উপজেলার মসিয়াহাটির হেলারঘাট এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি পুলিশ স্টেশনে সশস্ত্র হামলায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা নিহত ও আহত হওয়ার ঘটনায় এক বেলুচ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বিপর্যয়ের পর থেকেই গভীর সংকটের মুখে পড়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। হোয়াইট হাউসের অন্দরে তার ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হওয়ার পাশাপাশি...
ফুটবল স্কিল দিয়ে বিশ্ব জয় করলেও ইতিহাস আর রাজনীতির ক্লাসে বোধহয় একটু কাঁচাই রয়ে গেছেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপে! চীনের আধুনিক রূপকার মাও সেতুংকে নিয়ে করা এক মন্তব্য ঘিরে এখন তুমুল কাণ্ড।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর