বাউফলে ৩৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ০১:২২ পিএম

পটুয়াখালীর বাউফলের একটি লঞ্চঘাট এলাকা থেকে গাঁজার একটি বড় চালান আটক করে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।   

সোমবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে সাতটায় বাউফলের কাছিপাড়া ইউনিয়নের কারখানা লঞ্চঘাট এলাকা থেকে ৩৫ কেজি গাঁজাসহ ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বিরপাশা গ্রামের মাদক কারবারি শাকিল (২১) ও গাঁজা বহনকারী অটো ড্রাইভার আমিরাবাদ গ্রামের লিমন (২৫)।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দুই বস্তায় মোট ৩৫ কেজি গাঁজা উদ্ধার করে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন: বাস উল্টে মাছের ঘেরে, তিনদিন পর হেলপারের মরদেহ উদ্ধার

তিনি আরও জানান, গাজার চালানটি এমভি জামাল-৫ লঞ্চযোগে ঢাকা থেকে কারখানা ঘাটে নামানো হয়। সেখান থেকে টমটমে করে কনকদিয়া নেয়ার পথে ঘটনাস্থলে সেটি আটক করা হয়।  

তিনি আরও জানান, এসময় আরও কয়েকজন মাদক কারবারি পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।  


একাত্তর/এসজে

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর