অ্যাটলেটিকোর মাঠে পূর্ণ পয়েন্ট নিয়েই ঘরে ফিরলো বার্সেলোনা

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ০২:৩৮ পিএম

দলের প্রধান দুই খেলোয়াড় রবার্ট লেভানদোভস্কি এবং জর্দি আলবাকে ছাড়াই মাঠে নামেন কাতালানরা। অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে  ১-০ গোলের জয় নিয়ে রিয়াল মাদ্রিদ থেকে তিন পয়েন্ট ব্যবধান বাড়িয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা।

ম্যাচটি যতোটা গুরুত্বপূর্ণ ছিলো জাভিদের জন্য, ঠিক ততটাই কঠিন ছিলো। এই ম্যাচের আগে ডিয়াগো সিমিওনের দলের বিপক্ষে খেলা ছয়টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়ের দেখা পেয়েছিল কাতালানরা। এদিকে ছিলো না, লেভানদোভস্কি এবং জর্দি আলবা।

মেট্রোপলিটানো স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই গোলের দেখা পায় উসমান দেম্বেলে। গাভির দেওয়া বলে সাইড-ফুট ফিনিশ করেন দেম্বেলে। ফলে ম্যাচের ২২তম মিনিটেই এগিয়ে যায় বার্সা।

ম্যাচের অতিরিক্ত সময়ে সমতায় ফিরতে পারতো অ্যাটলেটিকো। যদি না ৯৪তম মিনিটে গ্রিজম্যানের করা শটটি রোনাল্ড আরাউজো গোল লাইন থেকে ক্লিয়ার না করতো।

তবে ম্যাচের অতিরিক্ত সময়ে ম্যানচেস্টার সিটির দুই প্রাক্তন খেলোয়াড় স্টেফান স্যাভিক এবং ফেরান তোরেস হাতাহাতিতে লিপ্ত হয়। ফলে রেফারি দু'জনকেই সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। 

শনিবার ভিলারিয়ালের কাছে রিয়াল মাদ্রিদের পরাজয়ের পর এমন একটি জয় জাভির দলকে শিরোপা লড়াইয়ে আরও এগিয়ে নিয়ে গেলো। ফলে ১৬ ম্যাচ শেষে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। 

এদিকে ম্যাচ শেষে বার্সা কোচ জাভি বলেন, এই জয়টি গুরুত্বপূর্ণ ছিলো। কারণ লেভানদোভস্কিকে ছাড়া আমরা ম্যাচ জয় করতে পারি, সেই বিশ্বাস থাকাটা আমাদের জন্য জরুরি।  

আরও পড়ুন: জিদানকে ফ্রান্স ফুটবল প্রেসিডেন্টের অপমান, এমবাপের প্রতিবাদ

এদিকে ডিয়েগো সিমিওনে, লা লিগার রেকর্ড ৪১৮ তম ম্যাচে অ্যাটলেটিকোকে নেতৃত্ব দিয়েছিলেন, যা স্পেনের শীর্ষ লিগে একটি ক্লাবের দায়িত্বে থাকা সবচেয়ে টানা ম্যাচ।

কিন্তু ১৬ ম্যাচে শেষে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে তার দল। অর্থাৎ বার্সেলোনার থেকে ১৪ পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা। 


একাত্তর/আরআই/এসি

তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরুর ঠিক আগের মুহূর্তে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলের বড় জয় দিয়ে মাঠের লড়াইয়ের দারুণ প্রস্তুতি সেরেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের সেই দাপুটে জয়...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর