বনের দুই বাঘ লোকালয়ে, কয়েক গ্রামে আতঙ্ক

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ০১:৩২ পিএম

বাগেরহাটের শরণখোলার সুন্দরবন সংলগ্ন কয়েকটি গ্রামে আবারও বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার রাতে দুটি বাঘ পুর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা ক্যাম্প এলাকার ভোলা নদী পাড় হয়ে সোনাতলা গ্রামে ঢুকে পড়ায় এ আতঙ্ক ছড়ায়। তবে বাঘ দুটি এলাকার মানুষ বা গবাদি পশুর কোনো ক্ষতি করেনি বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে বন সংলগ্ন সোনাতলা গ্রামের হারুন ভদ্দরের বাড়ির বাগানে প্রথমে বড় একটি বাঘের পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা। পরে পাশের আবু ভদ্দরের বাড়ির বাগানে অপেক্ষাকৃত ছোট আরও একটি বাঘের পায়ের ছাপ দেখতে পান বাড়ির লোকজন। 

এদিকে এলাকায় বাঘ ঢুকে পড়ার খবর পেয়ে বনবিভাগ ও  সুন্দরবনসহ ব্যবস্থাপনা কমিটি সিপিজি ও ভিটিআরটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীকে সতর্ক করতে গ্রামে মাইকিং করেছেন। একই সঙ্গে তারা পায়ের ছাপ দেখে বাঘের গতিবিধি পর্যবেক্ষণ করে দেখছেন বাঘ দুটি লোকালয়ে অবস্থান করছে না বনে চলে গেছে। 

image


এর আগে পাঁচ জানুয়ারি বনের দাসের ভাড়ানী এলাকার খাল পাড়িয়ে একটি বাঘ গ্রামে ঢুকে গৃহস্থের একটি ছাগল ধরে নিয়ে যায়। 

বনের ভোলাক্যাম্প সিপিজি সদস্য খলিল জোমাদ্দার, সাচ্চু মিয়া ও ইয়াসিন হাওলাদার জানান, নদী ভরাট হয়ে লোকালয়ের সঙ্গে প্রায় মিশে গেছে। তাই ঘন ঘন বাঘ গ্রামে ঢুকে পরছে। বনবিভাগের সঙ্গে তারা যৌথভাবে বাঘ পাহারা দিচ্ছেন। তবে নদীর পাড়ে বাঘের সর্বশেষ পাযের ছাপ দেখে ধারনা করা হচ্ছে বাঘ দুটি বনে ফিরে গেছে।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো। সামসুল আরেফীন জানান, বাঘ বনে ফিরে গেছে কিনা তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বনবিভাগের পর্যবেক্ষণ চলবে।


একাত্তর/এসি

সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে আহত হওয়া সেই বাঘিনী দীর্ঘ চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে আবারও তার প্রাকৃতিক আবাসে ফিরে গেছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর