বেপরোয়া গতির বাইক উল্টে দুই কলেজছাত্র নিহত

আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ০৪:১৯ পিএম

গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল উল্টে আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন। 

শুক্রবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী পাগলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত সিয়াম (১৮) গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে ও শাকিল হোসেনের (১৮) বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায়। তারা দু’জনেই গাজীপুর বিজিএমইএ কলেজে অধ্যয়নরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী পাগলা ব্রিজ এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেলটি ব্রিজে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা খেয়ে উল্টে পড়ে। এতে মোটরসাইকেল চালক ও আরোহী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। 

আরও পড়ুন: নড়াইলে গরুর খামারে আগুনে পুড়ে পাঁচ গরুর মৃত্যু

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুইটি উদ্ধার করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি। 


একাত্তর/জো

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর