নড়াইলে খামারে আগুনে পুড়ে পাঁচ গরুর মৃত্যু

আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ০৬:১৫ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি গরুর খামারে মশার কয়েল থেকে লাগা আগুনে পুড়ে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত আটটার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। 

খামারের মালিক মতিয়ার রহমান জানান, রাতে মশার উপদ্রব থেকে গরুগুলোকে বাঁচানোর জন্য প্রতিদিনের মতো খামারের চারপাশে চারটি মশার কয়েল জ্বালিয়ে রেখেছিলেন। সম্ভবত সেই কয়েল থেকে আগুন লেগে খামারে থাকা ছয়টি অস্ট্রেলিয়ান গাভীর মধ্যে পাঁচটি পুড়ে মারা গেছে। এতে তার ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। 

আরও পড়ুন: সুবর্ণচরে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্র নিহত

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজগর আলী জানান, অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও তার আগেই গরুগুলো পুড়ে মারা গেছে বলে শুনেছেন বলেও জানান তিনি। ক্ষতিগ্রস্ত খামার মালিককে সব ধরণের সহযোগিতার চেষ্টা করার আশ্বাসও দেন ইউএনও। 


একাত্তর/জো 

নড়াইলেপারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
নড়াইল সন্তানকে কোলে নিয়ে এক নারী স্থানীয়দের কাছে জানতে চাচ্ছিলেন ট্রেন কখন আসবে। ঠিক এর পর ট্রেনের জন্য অপেক্ষারত ওই নারী ও শিশুর খণ্ডিত মরদেহ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নড়াইল সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা ও পাল্টা হামলায় বাবা-ছেলেসহ উভয় পক্ষের পাঁচজন নিহত হয়েছেন। 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর