বিসিবির ২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ০৪:৫৭ পিএম

গত বছরের কেন্দ্রীয় চুক্তি শেষ হয়েছে ডিসেম্বরেই। ফলে শনিবার (২১ জানুয়ারি) ২০২৩ সালের জন্য ২১ জনের নতুন তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নতুন তালিকায় সাকিবসহ মাত্র চারজন ক্রিকেটার তিন ফরম্যাটে জায়গা পেয়েছেন। লিটন কুমার এবং তাসকিনরা ছিলেন গত বছরের চুক্তিতেও, তবে নতুন করে এবার সেই তালিকায় যুক্ত হলেন মেহেদী হাসান মিরাজ।

এছাড়া দুই ফর্মেটে জায়গা পেয়েছেন সাত জন ক্রিকেটার। বাকি ১০ জন পেয়েছেন একটি করে ফর্মেটে জায়গা। 

টেস্ট

সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ, জাকির হাসান। 

ওয়ানডে

সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ। 

টি-টোয়েন্টি

সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম,  নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত ও হাসান মাহমুদ।

আরও পড়ুন: নাসিরের ফেরা নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম টেস্ট ও ওয়ানডে তালিকায়। আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে রাখা হয়েছে শুধুমাত্র ওয়ানডের তালিকায়। 

এই চুক্তি চলতি মাস জানুয়ারি থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।


একাত্তর/আরআই/এসি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর