কুমিল্লায় কারাগারে কয়েদির মৃত্যু

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১১:২৭ এএম

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মাহাবুবুল হক (৫৮) নামের এক কয়েদি মারা গেছেন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

কয়েদি মাহাবুবুল হক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শ্রীফুলিয়া সর্দার বাড়ির মৃত আবদুল বারেকের ছেলে।

কারা হাসপাতালের ডেপু‌টি সার্জন ডা. ‌রেজা মোহাম্মদ স‌রোয়ার আকবর ও কারা কর্তৃপক্ষ জানায়, মাহাবুবুল হক তিন বছরের সাজায় কারাগারে আসে ২০২২ সালের ১১ মার্চ। তিনি হার্টের রোগী ছিলেন। কারাগারে আসার পর তিনি অসুস্থ হয়ে পড়লে ২৬ মার্চ তাকে কারা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তিনি সেখানে ২৩ মার্চ পর্যন্ত ভর্তি ছিলেন।

পরে ২০২২ সালের ২৭ নভেম্বর আবার তিনি অসুস্থ হয়ে পড়েন। সেবার তিনি ৭ ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন। সর্বশেষ মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর পুকুরে, চালক নিহত

কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ- আল-মামুন বলেন, ক‌য়ে‌দি মাহবুবুল হক হার্টের রোগী ছিলেন। মঙ্গলবার বিকেলে অসুস্থতায় হঠাৎ তিনি ঘেমে গিয়ে পড়ে যান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের পর সকল আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।


একাত্তর/আরএ

ঝিনাইদহ জেলা কারাগারে ১৪ বছরের সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই কয়েদি মারা গেছেন। সোমবার (১২ ডিসেম্বর) সকালে কারাগার থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।জানা...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর