কামাসক্ত ও নিষ্ঠুর এক শিকারী অভিনেতা রাসেল ব্র্যান্ড

ধর্ষণ ও যৌনকাণ্ডে দোষী সাব্যস্ত

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৮ এএম

যুক্তরাজ্যের এক সময়ের অত্যন্ত জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব ও হলিউড তারকা রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণ এবং আরও তিন নারীকে যৌন নিপীড়নের মারাত্মক অভিযোগ প্রমাণিত হয়েছে। বৃহস্পতিবার লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে চার সপ্তাহব্যাপী টানটান শুনানির পর বিচারকমণ্ডলী (জুরি) ৫১ বছর বয়সী এই ব্রিটিশ কমেডিয়ান ও অভিনেতাকে দোষী সাব্যস্ত করেন।

আদালতের বিচারক জোয়েল বেনাতান ব্র্যান্ডের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে আগামী সোমবার দীর্ঘ মেয়াদী কারাদণ্ড প্রদান করা হবে বলে ঘোষণা দেন।

প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, আমেরিকান পপ তারকা কেটি পেরির সাবেক স্বামী রাসেল ব্র্যান্ড ছিলেন তীব্র যৌনাসক্ত ও অত্যন্ত চতুর এক শিকারী। তিনি নিজের জনপ্রিয়তা ও ক্ষমতার অপব্যবহার করে নারীদের শুধু দৈহিক আকাঙ্ক্ষা মেটানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন।

২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে একাধিক নারীর ওপর চালানো শারীরিক নির্যাতন ও পাশবিক আচরণের ভয়াবহ বর্ণনা উঠে আসে আদালতে। এক ভুক্তভোগী নারী জানান, ব্র্যান্ড তাঁকে পশুর মতো আচরণ করেছিলেন এবং অপর এক ভক্তকে সম্মতির ভিত্তিতে মেলামেশার পর জোরপূর্বক কায়দায় ধর্ষণ করে রক্তভেজা চাদর পরিষ্কার করতে বাধ্য করেছিলেন।

যদিও নিজেকে সব অভিযোগ থেকে নির্দোষ দাবি করে রাসেল ব্র্যান্ড বলেন, দুই দশক আগের ঘটনাগুলো সম্পূর্ণ পারস্পরিক সম্মতির ভিত্তিতেই হয়েছিল। তবে প্রসিকিউশন দল এবং মেট্রোপলিটন পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারকা বা প্রভাবশালী হলেও কেউ আইনের ঊর্ধ্বে নয়।

১৬ বছর বয়সী এক কিশোরীসহ আরও দুটি ধর্ষণের অভিযোগে রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে বর্তমানে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। সাবেক এই তারকার বিরুদ্ধে আরও ভুক্তভোগী নারী অভিযোগ নিয়ে সামনে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
হলিউডের সবচেয়ে চর্চিত ও রোমান্টিক জুটি 'ব্র্যাঞ্জেলিনা' ভাঙার পর দীর্ঘদিন মুখ বুজে সব সহ্য করেছেন ব্র্যাড পিট। প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলি এবং তাঁদের ছয় সন্তানের সাথে সম্পর্কের চরম টানাপোড়েন...
বক্স অফিস কাঁপানো ‘দ্য হাঙ্গার গেমস’ বা ‘এক্স-মেন’ ফ্র্যাঞ্চাইজির দাপুটে অভিনেত্রী জেনিফার লরেন্সকে কি কেউ ‘অসুন্দর’ বলতে পারে?
মাগুরায় বোনের বাড়িতে শিশু ধর্ষণের ঘটনায় উত্তাল পুরো দেশ। শুধুমাত্র আট বছরের এই শিশু নয়, বিভিন্ন বয়সের নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। বাদ যাচ্ছে না কেউই।
হলিউডে ‘গোল্ডেন কাপল’ খ্যাত জুটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট অবশেষে বিচ্ছেদের শেষ প্রান্তে চলে এসেছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এক বিশেষ ও গোপন বার্তা পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। মোজতবা খামেনির ওই গুরুত্ববহ বার্তাটি নিয়ে রাজধানী মস্কোয় প্রেসিডেন্ট...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির নজিরবিহীন ভরাডুবির পরও পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে যুদ্ধের দামামা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।...
নির্বাচন-উত্তর ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে বড় ধরণের ধাক্কা খেয়েছেন ইসরাইলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার তাঁর দীর্ঘদিনের কট্টর শরিক দল ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’ নতুন সরকার গঠনে...
ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দুদিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি এই কর্মসূচি চূড়ান্ত করে এবং তা সফল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর