চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রধানমন্ত্রীর জনসভায় যাবে তিনটি ট্রেন

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ০৭:০১ পিএম

রাজশাহীতে রোববার (২৯ জানুয়ারি) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষ্যে বিভিন্ন জেলার ন্যায় চাঁপাইনবাবগঞ্জ থেকেও যাচ্ছেন দলের নেতাকর্মী ও সমর্থকরা। তাদের যাতায়াতের সুবিধার্থে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী ও রহনপুর-রাজশাহী রুটে তিনটি ট্রেন ভাড়া করা হয়েছে। তবে শুধু এ রুটেই নয়, পশ্চিমাঞ্চল রেল বিভাগ থেকে ভাড়ায় চিলাহাটি-জয়পুরহাট-রাজশাহী, নাটোর-রাজশাহী, সান্তাহার-রাজশাহী ও আড়ানী-রাজশাহীসহ মোট সাতটি বিশেষ ট্রেন আগামীকালের জন্য ভাড়া করা হয়েছে। 

গত ২৫ জানুয়ারি পশ্চিমাঞ্চল রেল বিভাগের ডেপুটি কমার্শিয়াল ম্যানেজার স্বাক্ষরিত এক পত্রে সংশ্লিষ্ট ওই সাত এলাকার স্টেশন মাস্টারসহ রেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবগত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুলের একান্ত সহকারী শাহরিয়ার আহম্মেদ সোহেল। 

আরও পড়ুন: ‘বিএনপির পদযাত্রা নয়, এটা মরণযাত্রা’

তিনি জানান, সংসদ সদস্য রেল বিভাগে আগাম আবেদন করে পূর্বানুমতি নিয়ে নেতাকর্মীর যাতায়াতের জন্য আগাম রাজস্ব জমা দিয়ে বিশেষ ট্রেনগুলো ভাড়া করেছেন। এতে করে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীর জনসভায় যোগদানে রাজশাহীতে ট্রেনে যাতায়াতে নেতাকর্মীর মধ্যে উৎসাহও বেড়েছে।

রহনপুর স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুলের আবেদনের পরিপ্রেক্ষিতে পশ্চিমাঞ্চল রেল বিভাগ চাঁপাইনবাবগঞ্জ ও রহনপুর স্টেশন থেকে তিনটি ট্রেন দিয়েছে। যেগুলোর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে সকাল ৭টায়, সকাল সাড়ে ১০টায় এবং রহনপুর থেকে ছাড়বে সকাল সাড়ে ১১টায়। প্রতি কোচে ১০৫টি করে আসন রয়েছে। 


একাত্তর/আরবিএস  

চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর