ট্রিপল নাইনে ফোন পেয়ে নারী এনজিও কর্মীর মরদেহ উদ্ধার

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৮ পিএম

কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া এলাকায় এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পশ্চিম বাহারছড়া এলাকার গফুর সওদাগরের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহত নিশাত আহমেদের (১৯) গ্রামের বাড়ি চকরিয়ার ডুলাহাজারায়। তিনি একটি আন্তর্জাতিক এনজিওতে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

ভাড়া বাসার মালিক গফুর সওদাগর জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে বাসার দ্বিতীয় তলায় নিশাতের রুমে যান অন্যান্য মেয়েরা।

অন্য দিনের মতো তার দরজা বন্ধ থাকলেও ধাক্কা দিতেই দরজা খুলে যায়। এরপর মেয়েরা নিশাতের ঝুলন্ত দেহ দেখতে পেলে ট্রিপল নাইনে ফোন করা হয়।

আরও পড়ুন: সোনারগাঁয়ে গৃহবধূকে হাতুড়িপেটা করে হত্যার অভিযোগ

ঘটনাস্থলে থাকা কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইফতেখার উদ্দিন জানান, ট্রিপল নাইনে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক নারীর ঝুলন্ত মরদেহ পায়। 

পরে মরদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয় জানিয়ে তিনি বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। 


একাত্তর/এসজে

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর