টিকটক-লাইকির মতো অ্যাপ বন্ধে আদালতের কাছে যাবে সিআইডি

আপডেট : ০৯ জুন ২০২১, ১০:৫৪ এএম

টিকটক, ভিগো, লাইকি আর স্ট্রিম কারের মতো বিতর্কিত অ্যাপ বন্ধ করতে প্রয়োজনে মামলা করা হবে জানিয়েছেন সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান। 

তিনি আরো জানান, এসব অ্যাপ ব্যবহার করে নারী পাচার ও অশ্লীলতার মতো অপরাধ ছড়ানো হচ্ছে যা নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলে জানান তিনি। 

টিকটকের আড়ালে নারী পাচারের অভিযোগে একেরপর এক গ্রেপ্তার হচ্ছে অপরাধীরা। বাংলাদেশ থেকে পাচার তরুণী ধর্ষণের ঘটনায় এরই মধ্যে ভারতের বেঙ্গালুরু পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে টিকটক হৃদয়সহ ছয় জন। এদের সবাই একটি চক্রের সদস্য।

সিআইডি প্রধান জানান, টিকটক লাইকি আর স্ট্রিম কারের মতো অ্যাপগুলো নিছক বিনোদনের আড়ালে বেশ কিছু চক্রের অপরাধের হাতিয়ারে পরিণত হয়েছে। 

যেমন টিকটিকের জনপ্রিয় তারকা বানানোর ফাঁদে ফেলে ভারতে ও দুবাইয়ে অসংখ্য নারী পাচার করেছে অপরাধীরা। আর প্রতিদিনই বাড়ছে এই অপরাধের পরিধি।

উঠতি বয়সী কিশোরী-তরুণীদের মডেল বা স্টার বানানোর লোভ দেখিয়েই চলছে এই কর্মকাণ্ড। তাই বিভিন্ন অ্যাপ আশ্রয় করে ঘটা এসব অপরাধ নিয়ন্ত্রণ করতে চাইছে সিআইডি। 

ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, “অনেকগুলো সংস্থা মিলে একসাথে কাজ করলেই এসব অ্যাপ নিয়ন্ত্রণে আনা সম্ভব। প্রয়োজনে আমরা আদালতের কাছে যাবো”।

তিনি আরো জানান, শুধু আইনশৃংখলা বাহিনীর একার পক্ষে এসব অ্যাপের অপব্যবহার বন্ধ করা সম্ভব নয়। সব অভিভাবককে সন্তানের মোবাইল ফোনের ওপর নজরদারি রাখতে হবে।


একাত্তর/এআর

ফেনী জেলায় দিনব্যাপী একাধিক কর্মসূচি ও উন্নয়ন প্রকল্প উদ্বোধনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন জানিয়ে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডের উপকরণ প্রণোদনা পাচ্ছেন এক লাখ ৪৭ জন কৃষক। 
অক্টোবর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের সর্বশেষ নির্ধারিত দামই আগামী ১ অক্টোবর থেকে বহাল থাকবে।
টাকা আত্মসাতের অভিযোগে প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ফেনী জেলায় দিনব্যাপী একাধিক কর্মসূচি ও উন্নয়ন প্রকল্প উদ্বোধনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্লাইদুবাইয়ের একটি বিমানে মাঝআকাশে সহ-পাইলটের সম্ভাব্য নাশকতা ও হামলার চেষ্টা নস্যাৎ করে ১৭৪ জন যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন এক বীর ভারতীয় বিমানচালক। তার নাম ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। দুবাই থেকে...
ভারতের গুয়াহাটিতে শুধু একটি ক্রিকেট ম্যাচ হয়নি, হয়েছে রানের তাণ্ডবলীলা আর রেকর্ডের মহাপ্রলয়! ক্রিকইনফোর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ওয়ানডেতে রানের ঝড়ে...
পটুয়াখালীর কলাপাড়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ে হিস্টেরিয়া বা মানসিক রোগজনিত সমস্যায় আক্রান্ত হয়ে প্রায় অর্ধশতাধিক ছাত্রী, শিক্ষক ও কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর