ফেনীর পথে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক উন্নয়ন প্রকল্প

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১১:২৪ এএম

ফেনী জেলায় দিনব্যাপী একাধিক কর্মসূচি ও উন্নয়ন প্রকল্প উদ্বোধনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল আটটা ৪০ মিনিটে গুলশানের বাসভবন থেকে সড়কপথে প্রধানমন্ত্রীর গাড়িবহর ফেনীর উদ্দেশে যাত্রা শুরু করে। দিনভর নির্ধারিত নানা কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সন্ধ্যায়ই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টায় পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এরপর দুপুর দেড়টায় ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

পরবর্তীতে দুপুর দুইটায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোতে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে তার।

বিকেল সাড়ে তিনটায় ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে একটি গুরুত্বপূর্ণ জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদানসহ ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় প্রতিনিধিদের জন্য সম্মাননা/সম্মানি প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন।

কর্মসূচির ফাঁকে দুপুরে ফুলগাজী ডাকবাংলোতেই জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ সম্পন্ন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একাত্তর/এসি
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর বিশ্ব দরবারে বাংলাদেশে গণতান্ত্রিক অভিযাত্রা উজ্জ্বল করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র...
উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) পরামর্শক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো এবং যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বের জন্য সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ (মিষ্টি)কে পদত‍্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) তাকে লিখিতভাবে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে...
ঝিনাইদহে বাসচাপায় পৌরসভার এক কর্মচারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ইজিবাইকচালক।
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
মিরপুরে ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে টানা দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর