আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট এবং বাংলাদেশ ও জিম্বাবুয়ে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
আগামীকাল ১ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দলের একাংশ। দুবাইয়ে পৌঁছানোর পর ৪ ও ৫ অক্টোবর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
বর্তমানে এশিয়ান গেমসে অংশ নেওয়া জাপানে অবস্থানরত বাংলাদেশ দলের অন্য খেলোয়াড়রা ৬ অক্টোবর দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন।
এরপর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে আবুধাবি যাবে বাংলাদেশ দল। ৯ অক্টোবর থেকে শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট।
১৭ অক্টোবর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রস্তুতির জন্য খুব কম সময় পাবে বাংলাদেশ। সিরিজের উদ্বোধনী ম্যাচে আবুধাবিতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা।
১৯ অক্টোবর একই ভেন্যুতে লড়বে আফগানিস্তান ও জিম্বাবুয়ে।
২১ অক্টোবর শারজায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৩ অক্টোবর একই ভেন্যুতে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে। লিগ পর্বের শীর্ষ দুই দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে।
সংযুক্ত আরব আমিরাত সফর শেষে ২৪ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ দলের।
এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ২৮ অক্টোবর শুরু হবে এ সিরিজ।
সকারুদের ২-৪ গোলে পিষে ফেলে ঘুরে দাঁড়ালো ব্রাজিল!
লামিনের জোড়া গোলে স্পেনের অপ্রতিরোধ্য যাত্রা