সাংবাদিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো তুরস্ক

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৬ পিএম

তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে ৭.৮ মাত্রার ভূমিকম্পে দুই দেশেই স্থবিরতা বিরাজ করছে। প্রাণহানির সংখ্যা যেমন ক্রমান্বয়ে বাড়ছে, তেমনি বিভিন্ন দেশের অসংখ্য মানুষ এখনো নিখোঁজ।

এমতাবস্থায় তুরস্কে ভূমিকম্পের সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের ভিসা দেওয়ার প্রক্রিয়া সহজ করেছে দেশটি।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।

তিনি ওই পোস্টে বলেন, কেউ সংবাদ সংগ্রহের জন্য যেতে চাইলে তার এখন আর ‘প্রেস ভিসার’ জন্য আবেদন করতে হবে না।

image


তিনি সংবাদকর্মীদের নিজ নিজ কর্মস্থলের সম্মতিপত্র, ছবি এবং পাসপোর্টসহ দূতাবাসের মেইলে ([email protected]) যোগাযোগের অনুরোধ করেন।

আরও পড়ুন: তুরস্কে উদ্ধারকাজে ধীরগতি নিয়ে ক্ষোভ, দুর্গত এলাকায় এরদোগান

প্রসঙ্গত, আগে নির্দিষ্ট পাঁচটি শর্ত পূরণে ভিনদেশী সাংবাদিকদের তিনমাসের অধিক সময়ের ভিসা দিতো তুরস্ক।


একাত্তর/আরএ

উত্তর সাইপ্রাসের জিরেনিয়া উপকূলের কাছে প্রায় ২৭০ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি ফেরি উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রোববার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে সাইপ্রাসের...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উভয় দেশের কর্তৃপক্ষ আশঙ্কা...
নেপালের মধ্য অঞ্চলের রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা সৃষ্টি হওয়া ভয়াবহ ও নজিরবিহীন বন্যার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কাঠমান্ডু ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশিষ্ট জলবায়ু গবেষক রিজান...
বাংলাদেশ-ভারতের উপকূলজুড়ে বিস্তৃত বঙ্গোপসাগরে বাড়ছে ভূকম্পনের ঝুঁকি! বঙ্গোপসাগরের তলদেশে পরিবর্তনশীল টেকটনিক প্লেট, বিপুল পরিমাণ পলির আস্তরণ এবং প্রাচীন ফাটলগুলোর নতুন করে পুনরুজ্জীবিত হওয়ায়...
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর