অস্ট্রেলিয়ার কাছেও হারলো বাংলাদেশ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১৬ পিএম

অধিনায়ক নিগার সুলতানার হাফ-সেঞ্চুরির পরেও আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে হারলো বাংলাদেশ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। ৫০ বলে ৫৭ রান করেন নিগার। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকা নারী দলের কাছে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

গেবেখায় টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ব্যাট হাতে নেমে ১১ রানে ২ ওপেনারকে হারায় তারা। শামিমা সুলতানা ১ ও মুরশিদা খাতুন ৭ রান করে আউট হন।

তৃতীয় উইকেটে সোবহানা মোস্তারির সাথে ২৫ বলে ৩১ রান যোগ করেন শুরুর ধাক্কা সামাল দেন নিগার। তিন নম্বরে নামা মোস্তারি ৭ রানে বিদায় নেন।

৪২ রানে তৃতীয় উইকেট পতনের মিডল-অর্ডারে বড় জুটির চেষ্টা করেন অধিনায়ক নিগার ও স্বর্ণা আকতার। চতুর্থ উইকেটে স্বর্ণাকে নিয়ে ৫৩ বলে ৪৪ তুলেন জ্যোতি।

স্বর্ণা ১২ রানে থামলেও, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে হাফ-সেঞ্চুরি করেন নিগার।

১৯তম ওভারে দলীয় ৯৯ রানে বাংলাদেশের ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন নিগার। ৫০ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৫৭ রান করেন তিনি।

নিগারের হাফ-সেঞ্চুরির পরও বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ। ২০ ওভারে ৭ উইকেটে ১০৭ রান করে বাংলাদেশ।

আরও পড়ুন: আশা জাগিয়ে হারলো রংপুর, ফাইনালে মাশরাফির সিলেট

১০৮ রানের টার্গেট স্পর্শ করতে তৃতীয় ওভারেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওপেনার বেথ মুনিকে ২ রানে বিদায় করেন পেসার মারুফা আকতার। দ্বিতীয় উইকেটে ৬০ বলে ৬৯ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়ার জয়ে পথ সহজ করেন আরেক ওপেনার আলিসা হিলি ও অধিনায়ক মেগ ল্যানিং। হিলিকে ৩৭ রানে থামিয়ে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন স্বর্ণা। তৃতীয় উইকেটে অ্যাশলি গার্ডনারকে নিয়ে ১০ বল বাকী থাকতে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন ল্যানিং।

ল্যানিং ৪টি চারে ৪৯ বলে অপরাজিত ৪৮ রান করেন। গার্ডনার ১৯ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের মারুফা-স্বর্ণা ১টি করে উইকেট নেন।

আগামী ১৭ ফেব্রুয়ারি কেপ টাউনে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।


একাত্তর/আরএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর