কক্সবাজারে উখিয়ায় দুটি রোহিঙ্গা ক্যাম্পে হামলার ঘটনা ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছে দুই শিশুসহ এক রোহিঙ্গা নেতা। আহত রোহিঙ্গা নেতাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে, দুটি হামলার ঘটনা আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে ঘটে থাকতে পারে।
গুলিবিদ্ধ রোহিঙ্গা নেতার নাম মোহাম্মদ সলিম(২৮)। তিনি ক্যাম্পের সি-২ ব্লকের বাসিন্দা রফিক উদ্দিনের ছেলে। তিনি ক্যাম্পটির সি-ব্লকের ব্যবস্থাপনায় নিয়োজিত সাব-মাঝির (সহকারী কমিউনিটি নেতা) দায়িত্ব পালন করছেন।
বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কুতুপালং পাঁচ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকে এ ঘটনা ঘটেছে।
সেলিমের স্বজনরা জানান, ক্যাম্পে এসে দুর্বৃত্তরা তাকে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যায়। তারপর তাকে উদ্ধার করে প্রথমে এমএসএফ হাসপাতাল ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে একই দিন দুপুরে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-৫৮ ব্লকে আধিপত্য বিস্তারের জেরে দুটি সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের সময় দুই রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছে।
আরও পড়ুন: তাজিকিস্তান সীমান্তে শক্তিশালী ভূমিকম্প
১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত আইজিপি সৈয়দ হারুনুর রশিদ জানিয়েছেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে এপিবিএন অভিযান চলছে। পরিস্থিতি এখন এপিবিএনের নিয়ন্ত্রণে রয়েছে।
একাত্তর/এসি
