পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীর হাত ভেঙে দিলেন স্বামী

আপডেট : ০১ মার্চ ২০২৩, ০৮:১৭ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামী আরিফ তার স্ত্রী সোনিয়ার ঘাড় ও হাত ভেঙে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।  

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) রাতে উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামে স্বামী আরিফের বাড়িতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় রাতে সোনিয়াকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে স্বামী পালিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। স্বামী আরিফ চুমুরদি গ্রামের আবিল শেখের ছেলে ও স্ত্রী সোনিয়া পার্শ্ববর্তী ঘারুয়া ইউনিয়নের বিবিরকান্দা গ্রামের আব্দুস সালাম শেখের মেয়ে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, ৬-৭ বছর আগে সোনিয়ার পারিবারিকভাবে আরিফের সঙ্গে বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আরিফ শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে মালদ্বীপে যায়। দীর্ঘ  ৪ বছর মালদ্বীপ অবস্থান করলেও শ্বশুরের টাকা আরিফ পরিশোধ করেননি। এ বছর দেশে আশার পর আরিফ এলাকার এক মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো এবং স্থানীয়ভাবে ও থানায় একাধিকবার সালিশ বৈঠক হয়। ১৫ দিন আগে গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে থানা থেকে মুচলেকা দিয়ে যায় আরিফ। ২ সপ্তাহ যেতে না যেতেই পরকীয়া জেরে সোনিয়াকে বেদম মারধর করে ঘাড় ও হাত ভেঙে দেয়।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি (তদন্ত) মো. জুয়েল বলেন, এ বিষয়টি নিয়ে ১৫ দিন আগে একবার সালিশ করেছি। এলাকার লোকজন ও আরিফ মুচলেকা দিয়েছিল। আজকের ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  


একাত্তর/এআর

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
‘বাঁচলে একসঙ্গেই বাঁচব, মরলে একসঙ্গেই মরব’- শুধুমাত্র মুখের কথা নয়, নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই উক্তির সার্থকতা প্রমাণ করেছেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের একটি কিডনি প্রিয়তমা স্ত্রীর শরীরে...
কিশোরগঞ্জের ভৈরবে পরকীয়ার জেরে রেলওয়ের কর্মচারী মাহাবুবুর রহমান হত্যা মামলায় স্ত্রী রোকসানা আক্তার ও পরকীয়া প্রেমিক আসিফ আহমেদকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
নারায়ণগঞ্জে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে জেলার সোনারগাঁও উপজেলার ভট্টপুর এলাকায় একটি পুকুর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর