কলাপাড়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১২:৩৫ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় এক স্কুল ছাত্রীর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ মার্চ) রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে আসে।

জানা গেছে, নিহত লামিয়া (১২) টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের সোহাগ হাওলাদারের মেয়ে ও সোবাহান সিকদার মডেল একাডেমীর ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। তার গ্রামের বাড়ি বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে।

কলাপাড়া থানার উপ-পরিদর্শক হুমায়ন কবির জানান, বাউফল উপজেলার বাসিন্দা হলেও গত আট মাস ধরে নিহতের পরিবার কলাপাড়ায় বসবাস করছে। শনিবার সন্ধ্যার পর লামিয়াকে ঘরে পরিবারের লোকজন বাইরে বের হলে সে ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। 

রাতে পরিবারের লোকজন ঘরে এসে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের বেড়া ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা জানান, বাউফলে থাকাকালীন লামিয়ার সাথে এক ছেলের প্রেমের সম্পর্ক হয় বলে জানা গেছে। কিন্তু কি কারণে সে আত্মহত্যা করেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, রোববার নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা রুজু করা হয়েছে।


একাত্তর/এসজে

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর