হাতপাখার সমর্থকদের হামলায় নৌকার আট কর্মী আহত

আপডেট : ১০ মার্চ ২০২৩, ০৬:১২ পিএম

পটুয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হাতপাখা প্রতীকের সমর্থকদের হামলায় নৌকা প্রতীকের অন্তত আট কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদে হাতপাখা প্রতীকের দুই সমর্থককে আটক করেছে।

শুক্রবার (১০ মার্চ) বেলা ১১টায় জেলার কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউপির তেগাছিয়া গ্রামের মিরাবাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আটকরা হলেন- হাতপাখা প্রতীকের দুই সমর্থক মুশফিকুর রহমান ও বেল্লাল।

স্থানীয়রা জানান, এদিন সকাল ১০টার দিকে আওয়ামী লীগ সমর্থিত কাজী হেমায়েত উদ্দিন হিরণের কর্মীরা ওই এলাকায় প্রচারে নামেন। এসময় মিরাবাড়ি এলাকায় পৌঁছলে হাতপাখা প্রতীকের মেজবাহ উদ্দিন দুলাল খানের সমর্থকরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে শাহজাহান (৩৫), জিদান (২২), রিয়াজ (৩৫), রুবেল (৪০),  বশিরসহ (৩৫) বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে পাঁচ জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

image


ওই ইউপির নৌকা প্রতিকের প্রার্থী কাজী হেমায়েত উদ্দিন হিরণ জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমার কর্মীদের ওপর হামলা করা হয়েছে। 

এদিকে হাতপাখা প্রতীকের প্রার্থী মেজবাহ উদ্দিন দুলাল খান জানান, আমারও বেশ কয়েকজন কর্মী এ ঘটনায় আহত হয়েছেন।

আরও পড়ুন: ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার 

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ জসিম জানান, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উল্লেখ্য, আগামী ১৬ মার্চ কলাপাড়ার মিঠাগঞ্জ, ডালবুগঞ্জ, বালিয়াতলী, ধানখালী ও চম্পাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


একাত্তর/এসি

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর